০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
সামরিক ভাষার নীরব বিস্তার: ভদ্রতার আড়ালে বদলে যাচ্ছে নাগরিক সংস্কৃতি ট্রাম্পের বড় ইঙ্গিত: সাত বছর পর তুরস্কের জন্য আবারও খুলতে পারে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচি ইরানের সর্বোচ্চ নেতা খামেনির শেষযাত্রায় লাখো মানুষের ঢল, প্রতিশোধের স্লোগানে উত্তাল তেহরান ২০২৬ সালের প্রথম ছয় মাসে কারা হেফাজতে ৬১ মৃত্যু, ৬০ শতাংশই বিচারাধীন বন্দি: আসক অ্যাংলো-স্যাক্সনদের উত্থানঃ ব্রিটিশ জাতিগোষ্টি ও তাদের রাষ্ট্র শুরু হওয়ার আগের দিনগুলো বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১০ জুলাই পর্যন্ত বন্ধ, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ নিষিদ্ধ সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৪; ঘটনার তদন্তে পুলিশ কুষ্টিয়ায় ব্রাজিল সমর্থকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০ বছর: যেভাবে দীর্ঘ সংঘাতের পর জন্ম নিল যুক্তরাষ্ট্র আপডেটেড দৃষ্টিতে আলেকজান্ডার: বিজেতার গৌরবের আড়ালে উঠে এলো নির্মম বাস্তবতা

বাংলার শাক (পর্ব-২৮)

  • Sarakhon Report
  • ০৯:০০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • 132

পলতা
Trichosanthes dioica (Cucurbitaceae)

পটল সবজি হিসাবে চাষ করা হয়। এরই পাতাকে পলতা পাতা বলা হয়। লতানে গাছ। কার্তিক-অগ্রহায়ণ মাসে লতা বা মূল কেটে ডাঙা জমিতে লাগাতে হয়।

পলতা পাতা খেতে তেতো। এর ডাঁটা ও পাতা শুক্তো রান্না করে খাওয়া যায়। পাতাটা বেসন দিয়ে তেলে ভেজে বড়া করে খাওয়া যায়। খেতে বেশ মুখরোচক, রুচি বাড়ায়। এর রস চা চামচের ২-৪ চামচ অথবা ২০ গ্রাম ডাঁটা পাতা সমেত থেঁতো করে অথবা ছোট ছোট করে কেটে নিয়ে ৪ কাপ জলে অল্প আঁচে সেদ্ধ করতে হবে। ১ কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে পান করলে, যাদের পিত্ত বেশি যার জন্য হাত ও পায়ে জ্বালা করে, তাদের উপকার হয়। খিদে বাড়ায়, হজম করায়। শরীর ঠান্ডা রাখে। জ্বর, কাসি ও কৃমি ভালো করে।

পলতা ২০ গ্রাম এর সাথে ধনে ২০ গ্রাম একত্রে ৪ কাপ জলে সেদ্ধ করে ১ কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে জলটা পান করলে জ্বর ছেড়ে যায়। এর শেকড় বেটে জল দিয়ে খেলে পাতলা পায়খানা কমায়। পোড়া পটলের শাঁস পুলটিশ দিলে ফোঁড়া ফেটে যায়। যন্ত্রণায় আরাম হয়।

(চলবে)

বাংলার শাক (পর্ব-২৭)

বাংলার শাক (পর্ব-২৭)

জনপ্রিয় সংবাদ

সামরিক ভাষার নীরব বিস্তার: ভদ্রতার আড়ালে বদলে যাচ্ছে নাগরিক সংস্কৃতি

বাংলার শাক (পর্ব-২৮)

০৯:০০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪