১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
 নিকোলাস ওতামেন্দি: এক বিদায়, যা আর্জেন্টিনার রক্ষণভাগের একটি যুগের সমাপ্তি ব্রাইটন অধিনায়ক মেইসি সিমন্ডসের সঙ্গে নতুন চুক্তি নর্ডিক ওয়াকিং: হাঁটলেই মিলবে শরীরের প্রায় সব পেশির ব্যায়াম থাইল্যান্ডে ইতালীয় শিক্ষার্থীদের অসদাচরণে তীব্র ক্ষোভ, প্রকাশ্যে ক্ষমা চাইল ইতালির দূতাবাস ৯ ঘণ্টার মধ্যে খাবার খেলে ডিমেনশিয়ার ঝুঁকি কমতে পারে, বলছে নতুন গবেষণা প্যারিসে তিন নারীকে ছুরিকাঘাত, ‘আল্লাহ আমাকে পাঠিয়েছেন’ দাবি; তবু সন্ত্রাসবাদ হিসেবে দেখছে না ফ্রান্স প্রবীণদের ভুলে যাচ্ছে সমাজ, বাড়ছে স্মৃতিভ্রংশের ভয়াবহ বোঝা খাবার নিয়ে ‘খেলা’! মৃত মাছকে আঘাত করে টুকরো টুকরো করছে ঘাতক তিমি ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের বিতর্কে আবারও আলোচনায় রেনে রিচার্ডস পাসওয়ার্ড না জেনেও এআইকে দিয়ে লগইন, বাড়ছে সুবিধার সঙ্গে নিরাপত্তা ঝুঁকি

এবার মৎস্য খাতের উন্নয়নে অনুদান দিচ্ছে জাপান

  • Sarakhon Report
  • ০৮:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • 141

সারাক্ষণ ডেস্ক

বাংলাদেশের একক বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ জাপান। স্বাধীনতার পর থেকে এ যাবৎ জাপান সরকার ৩২ দশমিক ৩৬ বিলিয়ন ইউএস ডলারের প্রতিশ্রুতি প্রদান করেছে। বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে জাপান বরাবরই গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। নমনীয় ঋণ ছাড়াও জাপান বিভিন্ন প্রকল্পে অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করে আসছে।

যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য মানব সম্পদ উন্নয়ন, আর্থ-সামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষা ।

এবার বাংলাদেশ সরকারকে ১৭২ কোটি টাকার অনুদান দিচ্ছে জাপান সরকার। মৎস্য আহরণ, উপকূলে অবতরণ, কক্সবাজারে বিএফডিসির মৎস্য আহরণ কেন্দ্রের অবকাঠামো উন্নয়ন এবং মাছ ধরার যন্ত্রপাতি আরো উন্নত করার জন্য এ টাকা অনুদান হিসেবে পাচ্ছে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার (২৮ মার্চ), বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী ‘বিনিময় নোট’ ও  ‘অনুদান চুক্তি’ স্বাক্ষর করেন।

জাপান সরকারের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি ‘বিনিময় নোট’ এবং  ঢাকায় নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমোহিদে ‘অনুদান চুক্তি’।

এই চুক্তি অনুযায়ী, এ টাকা ব্যয় হবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কর্তৃক কক্সবাজার জেলায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের আইরিশ এল-এন্ডিং সেন্টার শীর্ষক প্রকল্পের আওতায় ।

প্রকল্পের জন্য জাপান সরকারের অনুদান সহায়তায় মৎস্য আহরণ, উপকূলে অবতরণ এবং হস্তান্তরে দক্ষতা বৃদ্ধি করা হবে বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জানিয়েছে।

এছাড়া কক্সবাজারে বিএফডিসির মৎস্য আহরণ কেন্দ্রের অবকাঠামো উন্নয়ন এবং মাছ ধরার যন্ত্রপাতি উন্নত করার মাধ্যমে মৎস্য আহরণ ও উপকূলে অবতরণের মান উন্নয়ন, জেলেদের দক্ষতা বৃদ্ধি এবং বিতরণ ব্যবস্থায় উন্নতি করতে ব্যয় হবে।

জনপ্রিয় সংবাদ

 নিকোলাস ওতামেন্দি: এক বিদায়, যা আর্জেন্টিনার রক্ষণভাগের একটি যুগের সমাপ্তি

এবার মৎস্য খাতের উন্নয়নে অনুদান দিচ্ছে জাপান

০৮:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪