১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, দেশে মৃতের সংখ্যা ৮৮০ বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, চালক আহত; পুড়ল ৯ মোটরসাইকেল মূল্যস্ফীতির নতুন তথ্যেই পরীক্ষা ফেডপ্রধান ওয়ারশের ‘গানের মাহাত্ম্য গায়কের চেয়েও বড়’: নতুন প্রজন্মের হৃদয়ে উষা উত্থুপ মূল্যস্ফীতির নতুন তথ্যেই পরীক্ষা হবে ফেডপ্রধান ওয়ারশের নেতৃত্ব গালফের ভারতীয় প্রবাসীরা এখন শুধু রেমিট্যান্স পাঠান না, গড়ছেন বৈশ্বিক সম্পদ পর্দাহীন গারমিন সিরকা: তথ্য দেবে, কিন্তু মনোযোগ কেড়ে নেবে না ড্রোন হামলা বন্ধ না হলে জাওয়িয়া তেল শোধনাগার বন্ধের হুঁশিয়ারি লিবিয়ার তারেক রহমানের প্রথম ভারত সফর: অন্তত তিস্তা চুক্তি তো আশা করতে পারে বাংলাদেশ নিখোঁজ রুশ-ইসরায়েলি ইতিহাসবিদকে নিয়ে নীরব ইসরায়েল, মস্কোর জবাব চাওয়া

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামির পক্ষে মামলা পরিচালনার আবেদন করতে পারবেন আইনজীবীরা

  • Sarakhon Report
  • ০১:৫৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • 138

নিজস্ব প্রতিনিধি 

কারাগারে আটক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামির পক্ষে মামলা পরিচালনা করতে আগ্রহী আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ মোহা. আমীনুল ইসলাম স্বাক্ষরিত সোমবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারাগারে আটক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিদের আবেদনের পরিিেক্ষতে রুজুকৃত মামলা পরিচালনায় আগ্রহী আইনজীবীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করার বিষয়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আদেশ দিয়েছেন। এমতাবস্থায় সুপ্রিম কোর্ট (আপিল বিভাগ) রুলস ১৯৮৮ এর অর্ডার ২৪ এর রুল ৬ এর বিধান অনুসারে আইনজীবীদের মনোনয়ন প্রদানের সুবিধার্থে একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুতের প্রয়োজনে আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।

আগ্রহী আইনজীবীরা আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রার বরাবরে নির্ধারিত ফরমে লিখিত আবেদনপত্র আপিল বিভাগের প্রশাসন শাখায় জমা প্রদান করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সুপ্রিম কোর্ট (আপিল বিভাগ) রুলস ১৯৮৮ এর অর্ডার ২৪ এর রুল ৩, ৫ ও ৬ এর বিধান অনুসারে কারাগারে আটক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি কারা কর্তৃপক্ষের মাধ্যমে তার সাজার বিরুদ্ধে আপিলের অনুমতির আবেদন আপিল বিভাগের রেজিস্ট্রারের কাছে পাঠাতে পারবেন।

আবেদনটি কারা কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত হওয়ার সাথে সাথে রেজিস্ট্রার আদালতে আবেদনটি দাখিল/গ্রহণ করা হয়েছে মর্মে সরকারকে অবহিত করবেন এবং এরপর মৃত্যুদন্ড কার্যকর করা স্থগিত থাকবে। এছাড়া প্রয়োজনীয় নথিপত্র পাওয়া মাত্রই রেজিস্ট্রার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবীরা তালিকা থেকে একজন আইনজীবী নিয়োগ করবেন এবং আবেদনটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করবেন।

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, দেশে মৃতের সংখ্যা ৮৮০

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামির পক্ষে মামলা পরিচালনার আবেদন করতে পারবেন আইনজীবীরা

০১:৫৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫