০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান লুকানো পেটের চর্বি হৃদ্‌যন্ত্রকে দ্রুত বুড়িয়ে দিতে পারে, বলছে নতুন গবেষণা মানুষের শিশুর মতোই গান শেখে তরুণ ফিঞ্চ পাখি গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩ নারীর শরীর নিয়ে মন্তব্য করার অধিকার কারও নেই, বললেন নাইমাল খাওয়ার তালেবান শাসনে আফগানিস্তান: বিবাহবিচ্ছেদ থেকে স্মার্টফোন, সর্বত্র নিয়ন্ত্রণের ছায়া ওয়েলসের সর্বোচ্চ পর্বতে লাইন নিয়ে তুমুল বিতর্ক, ‘এটা তো বিনোদনকেন্দ্র নয়’ আফগানিস্তানের বাণিজ্যপথ বদলে যাচ্ছে, বড় ঝুঁকিতে পাকিস্তানের শিল্প-বাণিজ্য যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নিয়ম: বিদেশি শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বরের আগেই ফিরতে বলছে বিশ্ববিদ্যালয়গুলো

পাকিস্তানের রাজনৈতিক নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

  • Sarakhon Report
  • ০৪:৫৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
  • 203

জেন ম্যারিয়ট, পাকিস্তানে ব্রিটিশ হাইকমিশনার

মোবাশ্বির মীর, করাচী:  পাকিস্তানে ব্রিটিশ হাইকমিশনার জেন ম্যারিয়ট প্রাদেশিক রাজধানী করাচিতে পিপলস পার্টি ও এমকিউএম নেতাদের সঙ্গে বৈঠক করেন। তিনি বিলাওয়াল হাউসে পিপিপি মহিলা শাখার প্রধান ফরিয়াল তালপুর এবং আসিফা ভুট্টো জারদারির সাথে দেখা করেন  এবং পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন । এ সময়ে দুই প্রাদেশিক মন্ত্রীও উপস্থিত ছিলেন।

পরে তিনি প্রাদেশিক জ্বালানিমন্ত্রীর সঙ্গেও দেখা করেন। ব্রিটিশ হাইকমিশনার এমকিউএম নারী নেত্রী নাসরীন জলিলের বাসভবনে দলীয় প্রতিনিধি দলের সাথে দেখা করেন। উভয় বৈঠকেই ডেপুটি হাইকমিশনার এবং রাজনৈতিক অ্যাটাচেও উপস্থিত ছিলেন।

বিলাওয়াল হাউস বৈঠকের বিষয়ে একটি বিবৃতি জারি করলে এমকিউএম প্রতিনিধি দলের মোস্তফা কামাল বৈঠকে আলোচনার বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন। ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। এর আগে তিনি লাহোরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফের সঙ্গেও দেখা করেছেন।

উপরোক্ত বৈঠকের বিষয়ে বলা হয়, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং পাকিস্তানের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয়েছে। ব্রিটেন পাকিস্তানের বিষয়ে গভীর আগ্রহ দেখায় যখন লাখ লাখ পাকিস্তানিও ব্রিটেনে বসবাস করছে । এই জন্যে ব্রিটেন পাকিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ দেশ।

জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই

পাকিস্তানের রাজনৈতিক নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

০৪:৫৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪