০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
দুধকুমার নদীর ভাঙন রোধে জরুরি পদক্ষেপের দাবি, মানববন্ধনে কুড়িগ্রামবাসী ইসলামী ব্যাংকের সতর্কবার্তা: অপতৎপরতা রুখতে আইনি ব্যবস্থার ঘোষণা, তারল্য পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দাবি হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের বলিভিয়ায় জরুরি অবস্থা জারি: সড়ক অবরোধে জ্বালানি-খাদ্য সংকট, বাড়ছে রাজনৈতিক অস্থিরতা ভারতের ডিজিটাল জনগণনা মাঠে: তাপদাহ, নিরাপত্তা শঙ্কা ও প্রযুক্তিগত বাধায় বিপাকে গণনাকারীরা পাঁচ বছর না খেয়েও বেঁচে থাকে গভীর সমুদ্রের এই প্রাণী, জানাল নতুন গবেষণা হরমুজ সংকট কাটলেও বিশ্ব অর্থনীতির স্বস্তি ফিরতে সময় লাগবে ক্রিকেট পিচের বিজ্ঞান ও শিল্প: কেন একেক উইকেট বদলে দেয় ম্যাচের ভাগ্য রবিন হুডের অন্ধকার অধ্যায়: কিংবদন্তিকে নতুনভাবে দেখাল ‘দ্য ডেথ অব রবিন হুড’ প্লেভের সাফল্যে উজ্জীবিত দক্ষিণ কোরিয়ার ভার্চুয়াল আইডল বাজার, একের পর এক নতুন গ্রুপের আত্মপ্রকাশ

হত্যা-ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ জাতীয় দলের ফুটবলার সুমাইয়ার

  • Sarakhon Report
  • ০৬:৫৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • 101

জাতীয় দলের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া

বাংলাদেশ জাতীয় নারী দলের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া অভিযোগ করেছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ অভিযোগ তুলে ধরেন বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী এই ফুটবলার।

মিজ সুমাইয়া লিখেছেন, “যেদিন থেকে আমি এই পথ বেছে নিয়েছি, আমার স্বপ্ন ছিল সেইসব তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা যাদের বাবা-মা কেবল পড়াশোনাকেই গুরুত্ব দিতে বলেন।”

“আমি দেখাতে চেয়েছিলাম অদম্য ইচ্ছা ও নিষ্ঠা থাকলে বাধা অতিক্রম করা সম্ভব। কিন্তু, আমার শিক্ষা, পরিবার থেকে ঈদের ছুটি পর্যন্ত সবকিছু ত্যাগ করেও এমন একটি দেশের সেবা করেছি যারা আমাদের এই লড়াইটার প্রশংসা করতে জানে না। এটা ভেবে আজ আমার অনুশোচনা হচ্ছে,” যোগ করেন তিনি।

মাতসুশিমা সুমাইয়া আরো লিখেছেন “ফুটবলের জন্য আমি আমার বাবা-মায়ের সঙ্গে যুদ্ধ করেছি। ভেবেছি, দেশ আমার পক্ষে দাঁড়াবে। কিন্তু, বাস্তবতা আলাদা।”

কয়েকদিন আগে জাতীয় নারী দলের প্রধান কোচ পিটার বাটলারের পদত্যাগের দাবিতে অনুশীলন থেকে নিজেদের সরিয়ে নেন ১৮ জন ফুটবলার।

বাটলারের বিরুদ্ধে মানসিক নিপীড়ন ও অপমানজনক আচরণের অভিযোগ এনেছেন তারা। এই ফুটবলারদের মধ্যে আছেন সুমাইয়াও।

মি. বাটলার অবশ্য এসব অভিযোগ নিয়ে গণমাধ্যমে মন্তব্য করতে অপারগতা জানিয়েছিলেন।

বিবিসি নিউজ বাংলা

জনপ্রিয় সংবাদ

দুধকুমার নদীর ভাঙন রোধে জরুরি পদক্ষেপের দাবি, মানববন্ধনে কুড়িগ্রামবাসী

হত্যা-ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ জাতীয় দলের ফুটবলার সুমাইয়ার

০৬:৫৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫