০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

“বাবা তোমার দরবারে সব পাগলের খেলা”: রক্ষা করুণ

  • Sarakhon Report
  • ০৫:৫৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • 122

সারাক্ষণ রিপোর্ট

বাংলাদেশের বিখ্যাত বাউল সংগীত শিল্পী আব্দুর রশিদ সরকার তাঁর সুরেলা কণ্ঠ ও গভীর আধ্যাত্মিক দর্শনের জন্য সুপরিচিত ছিলেন। তিনি অসংখ্য জনপ্রিয় গান রচনা করেছেন, যার মধ্যে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা” অন্যতম। তাঁর রচিত গ্রন্থ মানুষে আল্লাহ থাকে” আজও পাঠকদের মনে আধ্যাত্মিকতার আলো ছড়ায়। তিনি বাউল সম্রাট ফকির লালনের দর্শনের অনুসারী ছিলেন এবং একজন আধ্যাত্মিক সাধক হিসেবে পরিচিতি লাভ করেন।

মাজার ও প্রতি বছরে ওরশ পালন

২০০৯ সালে আব্দুর রশিদ সরকার পরলোক গমন করার পর, তাঁর ভক্তরা তাঁর স্মৃতিকে অমর করার জন্য মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার আজিমপুর গ্রামে মাজার নির্মাণ করেন। প্রতি বছর ২১ ফেব্রুয়ারী তাঁর মৃত্যুবার্ষিকীতে ভক্তরা ওরশ পালন করে আসছেন, যা একটি আধ্যাত্মিক মিলনমেলায় পরিণত হয়েছে।

হামলার ঘটনা ও সন্ত্রাসীদের পরিকল্পনা

এই বছর ওরশ পালনকালে কিছু উগ্রবাদী গোষ্ঠী ও ধর্মান্ধ সন্ত্রাসী মাজারে হামলা চালানোর চেষ্টা করে। তবে এলাকার সাধারণ মানুষের প্রতিরোধে তারা ব্যর্থ হয়। খবরে জানা গেছে, এই গোষ্ঠী গোপনে আরও বড় ধ্বংসাত্মক পরিকল্পনা করছে, যা ভবিষ্যতে মাজারের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

সহধর্মিণীর আবেদন

আব্দুর রশিদ সরকারের সহধর্মিণী শিরীন রশিদ ২৬ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে এক বিবৃতিতে তাঁর স্বামীর স্মৃতিচিহ্ন রক্ষার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে হস্তক্ষেপের আবেদন জানান। তিনি বাংলাদেশের লোকসঙ্গীতের অমূল্য ঐতিহ্যকে সুরক্ষিত করার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

“বাবা তোমার দরবারে সব পাগলের খেলা”: রক্ষা করুণ

০৫:৫৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫