০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় মানসিক সক্ষমতা ধরে রাখতে ব্যায়াম হতে পারে কার্যকর: নতুন গবেষণা সরকারের অনুমোদন: মরক্কো থেকে ৬০ হাজার টন টিএসপি সার আমদানি, ডালও কিনছে সরকার ইসলামী ব্যাংকের অস্থিরতায় উদ্বিগ্ন ব্যাংকাররা, আস্থার সংকটের আশঙ্কা রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৩৯, ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু অর্থনীতি পুনরুদ্ধারে জোর দেওয়ার আহ্বান, আজ আসছে ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট ইকোনমিস্টের প্রতিবেদনঃ ভারতের জনসংখ্যা দ্রুতগতিতে কমতে শুরু করবে  নতুন বিশ্বব্যবস্থায় চীনের অবস্থান: কূটনীতি, শক্তির ভারসাম্য ও বৈশ্বিক নেতৃত্বের প্রশ্ন নির্বাচিত প্রতিষ্ঠান যখন ক্ষমতার যুদ্ধে বন্দি যুক্তরাষ্ট্রে অভিবাসন নজরদারিতে ৭০ বিলিয়ন ডলারের তহবিল অনুমোদন, ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষা

চাকুরি স্থায়ীকরণ না হলে ঈদের পরে আমরণ অনশনের হুঁশিয়ারি

  • Sarakhon Report
  • ০৭:৩০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • 115

সারাক্ষণ রিপোর্ট

গ্রামীণ ব্যাংকের চতুর্থ শ্রেণির কর্মচারীরা তাদের চাকুরি স্থায়ীকরণের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজ ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি জমা দেন। আন্দোলনের ১৮তম দিনে দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশ ও বক্তব্য

জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশের সভাপতিত্ব করেন গ্রামীণ ব্যাংকের চতুর্থ শ্রেণির কর্মচারী মিন্টু রহমান। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক নেতা রাজু আহমেদ। এছাড়া বক্তব্য দেন আপেল মাহমুদ, জসীমউদ্দিন, আশিকুর রহমান ও নিয়ামুলসহ আরও অনেকে।

১৫ দিনের আল্টিমেটাম ও আমরণ অনশনের ঘোষণা

সমাবেশে বক্তারা বলেন, আগামী ১৫ দিনের মধ্যে তাদের চাকুরি স্থায়ীকরণ এবং চাকুরিচ্যুত কর্মচারীদের পুনর্বহাল করা না হলে ঈদের পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আমরণ অনশনের ডাক দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় মানসিক সক্ষমতা ধরে রাখতে ব্যায়াম হতে পারে কার্যকর: নতুন গবেষণা

চাকুরি স্থায়ীকরণ না হলে ঈদের পরে আমরণ অনশনের হুঁশিয়ারি

০৭:৩০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫