১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
একজন ট্রিলিয়নিয়ার বনাম ৪৯% দরিদ্র মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান লুকানো পেটের চর্বি হৃদ্‌যন্ত্রকে দ্রুত বুড়িয়ে দিতে পারে, বলছে নতুন গবেষণা মানুষের শিশুর মতোই গান শেখে তরুণ ফিঞ্চ পাখি গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩ নারীর শরীর নিয়ে মন্তব্য করার অধিকার কারও নেই, বললেন নাইমাল খাওয়ার তালেবান শাসনে আফগানিস্তান: বিবাহবিচ্ছেদ থেকে স্মার্টফোন, সর্বত্র নিয়ন্ত্রণের ছায়া ওয়েলসের সর্বোচ্চ পর্বতে লাইন নিয়ে তুমুল বিতর্ক, ‘এটা তো বিনোদনকেন্দ্র নয়’ আফগানিস্তানের বাণিজ্যপথ বদলে যাচ্ছে, বড় ঝুঁকিতে পাকিস্তানের শিল্প-বাণিজ্য

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৬৬)

  • Sarakhon Report
  • ০৭:০০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • 92

সুবীর বন্দ্যোপাধ্যায়

ইনকাদের রোগ চিকিৎসা ইত্যাদিঃ ইনকা সমাজ ও সভ্যতা মূলত নিজস্ব ও দেশজ পদ্ধতি ও আবিষ্কার নির্ভর। সামাজিক, পারিবারিক ও দৈনন্দিন জীবনকে সুস্থ রাখার জন্য যা প্রয়োজন তার ব্যবস্থা নিজেরাই করতে পারত। ইনকারা অসুস্থ হয়ে পড়লে বা কোন কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়লে তার সুচিকিৎসার আয়োজন করত নিজেরাই।

এর জন্য প্রয়োজনীয় ঔষধপত্র, বিশেষ করে গাছ-লতাপাতা দিয়ে আয়ুর্বেদিক-এর মত চিকিৎসা অবলম্বন করত। তবে প্রত্নতাত্ত্বিকগণ থেকে এ তথ্যও জানা গেছে যে ইনকারা মাথার খুলির অপারেশন করতে পারত। এই কঠিন কাজটির জন্য নিজস্ব কায়দাও বের করেছিল। প্রথমে মাথার খুলির মধ্যে সরু ফুটো করে ভেতরের ক্ষত-এর চাপটা দূর করা হয়।

এক্ষেত্রে কোকা (Coca) পাতা ব্যথা কমাবার জন্য লাগান হয়। এই বিশেষ ধরনের পাতা এখনও আন্দেস পর্বতমালার কোলে পাওয়া যায়। সংবাদবাহক চাসকিরা এই পাতা খেয়ে বাড়তি বল অনুভব করে এবং তারা কাজে বাড়তি শক্তি ও মনোবল পায়।

ইনকারা যোগাযোগ ব্যবস্থাও লক্ষ্যণীয় বৈশিষ্ট্য দেখা যায়। সেই সময়ে যানবাহন-এর তেমন সুবিধা ছিল না। শহরগুলির মধ্যে মূল যোগাযোগ-এর মাধ্যম ছিল চাসকি (Chasqui)। এই চাসকিরা হল এক অঞ্চল থেকে দূরবর্তী আরেক অঞ্চলে সংবাদ বা অন্য কিছু পৌঁছে দেবার মানুষ। এই কাজটি একজন চাসকি করে না। একজন চাসকি কিছু দূর পর্যন্ত দৌঁড়ে বার্তা পৌঁছে দেয় আরেক চাসকির হাতে। সেই চাসকি আবার দৌড়য় নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত।

(চলবে)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৬৫)

জনপ্রিয় সংবাদ

একজন ট্রিলিয়নিয়ার বনাম ৪৯% দরিদ্র

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৬৬)

০৭:০০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫