০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
৯/১১-এর ২৫ বছর পর বিদেশি হামলার চেয়ে নিজ দেশের উগ্রপন্থীদের ভয় বেশি মার্কিনদের ডনবাসে রাশিয়ার অগ্রযাত্রা, ইউক্রেনের নতুন সামরিক নেতৃত্বের বড় পরীক্ষা কারাগারে বসেই আইনজীবী হওয়ার স্বপ্ন, এবার বার পরীক্ষার কঠিন চ্যালেঞ্জ কানাডার পাল্টা শুল্কে নতুন উত্তেজনা, থমকে গেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা ট্রাম্পের কড়া বার্তা: যুক্তরাষ্ট্রে বিমান বিক্রি করতে হলে আমেরিকাতেই উৎপাদন করতে হবে বোম্বার্ডিয়ারকে সরবরাহ সংকটের পরও কেন ১০০ ডলার ছাড়াচ্ছে না তেলের দাম? জমি দখলের নতুন ছক, পশ্চিম তীরে বসতি বাড়াচ্ছেন দুই ইসরায়েলি ভাই ডলারকে বিদায় নয়, বিকল্পের দরজা খোলা রাখছে রাশিয়া সৌদি আরবের চার শহরে হুথিদের হামলা, আহত ৭৩ নেপাল থেকে ডিখৌ: ভয়াবহ বন্যার পেছনে জলবায়ু ও ভূতত্ত্বের অশনি সংকেত

উখিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল বিট কর্মকর্তার

  • Sarakhon Report
  • ০১:৩৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
  • 136

বিট কর্মকর্তা সাজ্জাদ হোসেন

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার উখিয়ায় অবৈধভাবে মাটিভর্তি একটি ট্রাক ধাওয়া করতে গিয়ে সেই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সাজ্জাদ হোসেন নামের এক বিট কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার(৩০ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মো. সাজ্জাদুজ্জামান (৩০) মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে।

তিনি কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন।বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, গভীর রাতে উখিয়ার হরিণমারা এলাকায় পাহাড় কেটে মিনি মাটি পাচারের খবর পেয়ে মোটরসাইকেলে সেখানে যান বিট কর্মকর্তা সাজ্জাদ।

তিনি পাহাড় কেটে মাটি পাচারে ব্যবহৃত একটি ডাম্পার আটকানোর চেষ্টা করলে তাকে চাপা দিয়েই সেটি পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সাজ্জাদ।তিনি আরও জানান, এ ঘটনায় সাজ্জাদের সঙ্গে থাকা বনরক্ষী মোহাম্মদ আলী (২৭) আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

সাজ্জাদের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।খবর পেয়ে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সারোয়ার আলম রবিবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি বলেন, বন রক্ষা করতে গিয়ে সাজ্জাদ নিজের জীবন দিয়েছেন। তার নির্মম মৃত্যুতে আমরা একজন দক্ষ ও পরিশ্রমী বন কর্মকর্তাকে হারালাম।পাহাড়খেকোদের প্রতিরোধে এই মুহূর্তে সম্মিলিত উদ্যোগ নেওয়ার তাগাদা দিয়ে বিভাগীয় বন কর্মকর্তা বলেন, না হলে অচিরেই বন ধ্বংস হয়ে যাবে।

জনপ্রিয় সংবাদ

৯/১১-এর ২৫ বছর পর বিদেশি হামলার চেয়ে নিজ দেশের উগ্রপন্থীদের ভয় বেশি মার্কিনদের

উখিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল বিট কর্মকর্তার

০১:৩৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪