০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত, উত্তর আমেরিকায় নতুন কারখানা নিয়ে হোন্ডার সতর্কবার্তা দেশীয় সংগীতের রানী ডলি পার্টন আর নেই, ৮০ বছর বয়সে শেষ হলো কিংবদন্তির পথচলা ডলি পার্টন: কিংবদন্তি গায়িকার সাত দশকের বর্ণিল জীবন ইসলামাবাদে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে আগুন, ১৪ শিশুর মৃত্যু কুমিল্লায় পারিবারিক বিরোধে বড় ভাইয়ের মারধরে প্রাণ গেল ভাইয়ের বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন পাঁচ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ডিএসই কর্মকর্তার চাকরিচ্যুতি নিয়ে হাইকোর্টের রুল, সংসদ অধিবেশন ঘিরে ঢাকায় নিষেধাজ্ঞা ডিআরএসে সেরা কে, বাঁহাতিরাই কি ভালো ব্যাটার—ক্রিকেটের নানা প্রশ্নের উত্তর

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-২৭৭)

  • Sarakhon Report
  • ১১:০০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • 302
শ্রী নিখিলনাথ রায়
হেষ্টিংস সাহেব বারাণসীতে আসিয়া, যখন রাজপ্রাসাদ আক্রমণ করিতে আদেশ দেন, তখন স্ত্রীলোকদের প্রতি কোনরূপ অত্যাচার করা হয় নাই এবং অত্যাচার হইবার সম্ভাবনাও ছিল না কারণ, নগরবাসী সকলে ও চেৎ সিংহের সৈন্যগণ সেই সময় ইংরেজ সিপাহীদিগকে তরবারির আঘাতে খণ্ড বিখণ্ড করিয়া ফেলে। আমরা পূর্ব্বে তাহার উল্লেখ করিয়াছি। সুতরাং সে সময়ে তাঁহাদের প্রতি কোনরূপ অত্যাচার হয় নাই। একমাত্র বিজয়গড়ে তাঁহাদের প্রতি অত্যাচার হইয়াছিল এবং সেই অত্যাচারের কথাই সর্ব্বত্র আলোচিত হইয়া থাকে।
বিজয়গড় কাশী হইতে ২৫ ক্রোশ দক্ষিণ এবং শোণনদ হইতে ৪০০ ক্রোশ উত্তরে অবস্থিত। সেই স্থানে রাজমাতা অবস্থান করিতেছিলেন এবং বিজয়গড়েই তাঁহাদের উপর পাশবিক অত্যাচার হয়। এই বিজয়গড়ের অত্যাচার বারাণসীর অত্যাচার বলিয়া এতদঞ্চলে কথিত হইয়া থাকে। কান্তবাবু এ অত্যাচার হইতে সৈনিকদিগকে নিবৃত্ত করিতে সমর্থ হন নাই, আমরা পূর্ব্বেই এ কথার উল্লেখ করিয়াছি। সমর্থ না হইলেও তিনি এ বিষয়ে যে চেষ্টা করিয়াছিলেন, তজ্জন্য অবশ্যই ধন্যবাদের পাত্র। সমর্থ হইলে, তাঁহার নাম চিরস্মরণীয় হইত।
এই সময়ে ‘কান্ত বাবু রাজমাতার নিকট হইতে যে সমস্ত বহুমূল্য অলঙ্কার প্রাপ্ত হইয়াছিলেন, তৎসমুদায় অস্থাপি কাশীমবাজার রাজভবনে বিদ্যমান আছে এবং কাশীরাজমাতার প্রদত্ত অলঙ্কার বালরা তাঁহারা সে গুলিকে নির্দেশ করিয়া থাকেন। হেষ্টিংস চেৎসিংহকে রাজ্যচ্যুত করিয়া তাঁহার ভাগিনেয়কে বারাণসী-রাজা প্রদান করেন। এই সময়ে সকলেই আপন আপন উদর পূরণ করিয়াছিলেন। কেবল স্যৈগণ যে লুণ্ঠন করিয়া আপনাদের ক্ষোভমিটাইয়াছিল এমন নহে, হেষ্টিংস ও তাঁহার অনুচরগণও আপনাদের পোটকা পূর্ণ করেন। রাজমাতার প্রদত্ত অলঙ্কার ব্যতীত কান্ত বাবু লুণ্ঠনেরও যথোচিত অংশ প্রাপ্ত হইয়াছিলেন। সকলেই যখন নিজ নিজ অংশ প্রাপ্ত হইল, তখন তিনি স্বীয় অংশ ছাড়িবেনই বা কেন?
লুণ্ঠিত দ্রব্যাদির সঙ্গে কান্তবাবু কাশীরাজভবন হইতে লক্ষ্মীনারায়ণ শিলা, রামচন্দ্রী মোহর, একমুখ রুদ্রাক্ষ ও দক্ষিণাবর্ত শঙ্খ, লুণ্ঠনের অংশ স্বরূপ আনয়ন করেন। সে সমস্ত অদ্যাপি কাশীমবাজার রাজবাটীতে অবস্থান করিতেছে। লক্ষ্মীনারায়ণ তাঁহাদিগের রক্ষক হইয়া সর্ব্বপ্রকার বিপদ হইতে রক্ষা করিতেছেন। এই লুণ্ঠনের সময় কান্ত বাবু আর একটি দ্রব্য আনয়ন করেন, সেটি একটি পাথরের দালান। চেৎ সিংহের বাটী হইতে উত্তোলন করিয়া দালানটি কাশীমবাজারে তাঁহার স্ববাটীতে আনয়নপূর্ব্বক স্থাপন করা হয়।
জনপ্রিয় সংবাদ

বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত, উত্তর আমেরিকায় নতুন কারখানা নিয়ে হোন্ডার সতর্কবার্তা

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-২৭৭)

১১:০০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫