০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
চীনা ব্যবসায়ীর ১ কোটি টাকা নিয়ে চালক উধাও, মেসেজে লিখলেন ‘আমি বিশ্বাস ভঙ্গ করেছি’ কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি, ফেরার অপেক্ষায় আরও ১,৮০০ অস্ত্রের মুখে বিকাশকর্মীর ৩ লাখ টাকা ছিনতাই, পালাল ৬ দুর্বৃত্ত নেপালে বন্যার তাণ্ডব: ‘নিখোঁজদের দেয়ালে’ স্বজন খুঁজছেন হাজারো মানুষ ভারতের ৭.৮% জিডিপি প্রবৃদ্ধি নিয়ে কেন উঠছে প্রশ্ন? নেপালের বন্যাবিধ্বস্ত উপত্যকায় ধ্বংসস্তূপ ছাড়া কিছুই নেই ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ নয়, প্রকৃত তথ্য জানাল পুলিশ সাভারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মিশেল কোগান: মিশেলিন তারকা পাওয়া রাঁধুনি, যাঁর পাই এখন নিউইয়র্কে সবচেয়ে কাঙ্ক্ষিত সন্তান দেখাশোনায় আত্মীয়কেই কাজে নিলেন মা, মিলছে সাহায্য ও পারিবারিক বন্ধন

ভারতের পশ্চিমঘাট পর্বতমালায় কর্মসংস্থানের উদ্যোগ

  • Sarakhon Report
  • ০৩:৪৫:০৯ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • 143

প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে ভারতের পশ্চিমঘাট পর্বতমালা কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে

ভারতের পশ্চিমঘাট পর্বতমালা বিশ্বের অন্যতম প্রাকৃতিকভাবে সমৃদ্ধ অঞ্চল৷ তা সত্ত্বেও এখানকার অনেক মানুষ কাজের সন্ধানে বিভিন্ন শহরে যান৷ তবে বনের সহায়তায় তাদের কর্মসংস্থানের একটি নতুন উদ্যোগ শুরু হয়েছে৷

ভারতের ১৬০০ কিলোমিটার দীর্ঘ পশ্চিমঘাট পর্বতমালা হিমালয়ের চেয়েও পুরনো৷ উত্তরে গুজরাট থেকে শুরু হয়ে দক্ষিণে কেরালায় শেষ হয়েছে এই পর্বতমালা৷ এক লাখ চল্লিশ হাজার কিলোমিটার এলাকায় বিস্তৃত পশ্চিমঘাট ভারতের ৩০ শতাংশ উদ্ভিদ ও প্রাণী প্রজাতির আবাসস্থল৷

আম, কাঠাল, জামসহ অসংখ্য ফলজ গাছ রয়েছে এখানে৷ এসব গাছে অনেক ফল হয়৷ কিন্তু অধিকাংশক্ষেত্রে সেগুলো নষ্ট হয়৷

জীবিকা বিশেষজ্ঞ ড. ইওগেশ ফোন্ডে বলেন, ‘‘কালো কিশমিশ, কাঠাল, বুনো জাম এবং বুনো আম এখানে প্রচুর পরিমাণে ফলে৷ বন্যপ্রাণী ও পাখিরা খাদ্যের জন্য এসবের উপর নির্ভরশীল৷ স্থানীয়দের জীবন-জীবিকার একটি ছোট্ট অংশের উৎসও এটি৷ তবে বনে ফলা ৯০ শতাংশ ফলই নষ্ট হয়৷”

ফোন্ডে ভারতের এই পশ্চিমাঞ্চলে বন কর্তৃপক্ষের সহায়তায় একটি উদ্যোগ শুরু করেছেন৷ এই প্রকল্প স্থানীয়, বিশেষ করে নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছে৷ এখানকার ফল প্রক্রিয়াজাত করেন তারা৷ বনের পাশের গ্রামগুলোতে ফল প্রক্রিয়াজাতকরণের কেন্দ্র গড়ে তোলা হয়েছে৷ বনের বেড়ে ওঠা ফল সংগ্রহ করে এসব কেন্দ্রে চল্লিশ ধরনের পণ্য তৈরি করা হয়৷ এসবের মধ্যে রয়েছে জুস, পাল্পস সিরাপ, বিস্কুট এবং দক্ষিণ ভারতের জনপ্রিয় রাইস কেক ইডলিস৷

স্থানীয় নারীদের এজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং যন্ত্রপাতি দেয়া হয়েছে৷ তারা প্রক্রিয়াজাতকরণ থেকে প্যাকেজিং অবধি সবকিছুই সামলান৷

বর্তমানে এই প্রকল্প মহারাষ্ট্রের পাঁচ জেলার ২৮টি গ্রামে পরিচালিত হচ্ছে৷ এতে সাত হাজার নারী কাজ করছেন৷

স্থানীয় বাসিন্দা রাজশ্রী নন্দকুমার বাগম বলেন, ‘‘এটা চমৎকার অনুভূতি৷ আমরা নারীরা বিশ্বাস করতে শুরু করেছি যে আমরাও কিছু একটা অর্জন করতে পারি৷ আমার এলাকার নারীরা উন্নতি করছে৷ এই কাজ আমাদের সুখের সন্ধান দিয়েছে৷ আগে আমরা অধিকাংশ সময় বাড়িতে বসে থাকতাম৷ এখন আমরা নিজেরাই কিছু একটা করতে পারছি৷”

স্থানীয় বন বিভাগ এধরনের প্রকল্পে পূর্ণ সমর্থন দিচ্ছে৷ বন কর্মকর্তা জি. গুরুপ্রসাদ মনে করেন টেকসহ জীবিকা প্রকল্প বন সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ৷ তার বিশ্বাস, স্থানীয়রা বন থেকে জীবিকা নির্বাহ করতে পারলে সেটি সংরক্ষণেও মনোযোগী হবেন৷ একারণে তিনি এসব প্রকল্পের আরো বিস্তৃতি চান৷

কোলহাপুরের উপ বন সংরক্ষক জি. গুরুপ্রসাদ বলেন, ‘‘যেহেতু অধিকাংশ পণ্যের উৎস জঙ্গল, তাই বন বিভাগ এতে সম্পৃক্ত হতে চেয়েছে এবং পুরো ব্যাপারটিকে এক মিশন হিসেবে নিয়েছে৷ এটা বনের ক্ষতি না করে সংরক্ষণের পাশাপাশি অর্থ উপার্জনে স্থানীয়দেরকে সহায়তা করবে৷ এই উদ্যোগকে উৎসাহিত করার পেছনে আমাদের উদ্দেশ্য এটাই৷ এবং আমরা ইতোমধ্যে অনেক প্রস্তাব পেয়েছি৷”

পুরো পশ্চিমঘাট অঞ্চল প্রাকৃতিকভাবে বেশ সমৃদ্ধ৷ তাসত্ত্বেও স্থানীয় সম্প্রদায়কে কাজের খোঁজে শহরে যেতে হয়৷

তবে এই মানুষরা মনে করেন শহরের জীবনেও নানা প্রতিবন্ধকতা রয়েছে৷

স্থানীয় বাসিন্দা বাবুরাও বোদকে বলেন, ‘‘আপনি শহরে গেলে সাধারণত দশ থেকে বারো হাজার রুপি বেতনের চাকুরি পাবেন৷ একটি ঘর ভাড়া নিতে পাঁচ থেকে ছয় হাজার রুপি দরকার হয়৷ পাশাপাশি ব্যক্তিগত খরচাও আছে৷ ফলে আপনার সব আয়ই ব্যয় হয়ে যায়৷ জমানোর মতো কিছু থাকে না৷ এখানে আপনি দশ হাজার আয় করে দুই বা তিন হাজার খরচের পরও অন্তত পাঁচ থেকে ছয় হাজার জমাতে পারবেন৷”

জীবিকা বিশেষজ্ঞ ড. ইওগেশ ফোন্ডে বলেন, ‘‘গ্রামে কাজ না পাওয়ায় স্থানীয় মানুষেরা বিভিন্ন শহরে চলে যেতে বাধ্য হচ্ছেন৷ আমরা যদি এই প্রকল্পের মাধ্যমে স্থানান্তরের চক্র ভেঙে দিতে পারি তাহলে যারা গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছিলেন তারাও ফিরে আসবেন৷”

স্থানীয় সম্প্রদায়ের জন্য কাজের ব্যবস্থা করতে পারলে শুধু সম্পদের আরো ভালো ব্যবহারই নিশ্চিত হয় না, শহরের উপর থেকে চাপও কমে৷

ডিডাব্লিউ ডটকম

জনপ্রিয় সংবাদ

চীনা ব্যবসায়ীর ১ কোটি টাকা নিয়ে চালক উধাও, মেসেজে লিখলেন ‘আমি বিশ্বাস ভঙ্গ করেছি’

ভারতের পশ্চিমঘাট পর্বতমালায় কর্মসংস্থানের উদ্যোগ

০৩:৪৫:০৯ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫