১১:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
কিশোরদের আসক্তি নিয়ে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের স্বীকারোক্তি রাশিয়ায় মার্কিন গোয়েন্দাপ্রধান, মস্কোয় গোপন বৈঠক ঘিরে জল্পনা যুক্তরাষ্ট্রের ২০ বিলিয়ন ডলারের পণ্যে পাল্টা শুল্ক কানাডার, তীব্র হচ্ছে বাণিজ্যযুদ্ধ বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত, উত্তর আমেরিকায় নতুন কারখানা নিয়ে হোন্ডার সতর্কবার্তা দেশীয় সংগীতের রানী ডলি পার্টন আর নেই, ৮০ বছর বয়সে শেষ হলো কিংবদন্তির পথচলা ডলি পার্টন: কিংবদন্তি গায়িকার সাত দশকের বর্ণিল জীবন ইসলামাবাদে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে আগুন, ১৪ শিশুর মৃত্যু কুমিল্লায় পারিবারিক বিরোধে বড় ভাইয়ের মারধরে প্রাণ গেল ভাইয়ের বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন পাঁচ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১৪৭)

  • Sarakhon Report
  • ০৩:২৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • 185

প্রদীপ কুমার মজুমদার

ঐতিহাসিকেরা কিন্তু ক্যে’র সমালোচনাকে অসঙ্গত মনে করেন এবং তাঁয় সমালোচনাকে তীব্র কষাঘাতও করেছেন। কোলেব্রুক সাহেবের গ্রন্থ বা প্রবন্ধ দেখে ক্যে এক জায়গায় বলেছেন-দ্বিতীয় ভাস্করাচার্য পূর্ব সূরীদের যে নামোল্লেখ করেছেন তার মধ্যে আর্যভটের নাম নেই।

মনে হয় ক্যে কোলেক্রক সাহেবের লেখা সঠিক হৃদয়ঙ্গম করতে পারেন নাই। কোলেব্রুক বলেছেন দ্বিতীয় ভাস্করাচার্য তাঁর বীজগণিত গ্রন্থে তিনজন পূর্বসূরীর নাম উল্লেখ করেছেন। ক্যে হয়তো এ থেকেই তাঁর উক্ত মত প্রকাশ করেন।

দ্বিতীয় ভাস্করাচার্যের সিদ্ধান্তশিরোমণি যদি পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে বেশ কিছু জায়গায় ভাস্করাচার্য আর্যভটের কাজের বা আর্যভটের আবিষ্কৃত কোন কোন ফলের উল্লেখ করেছেন। যেমন ধরা যাক বৃত্তের পরিধির সঙ্গে ব্যাসের অনুপাত উল্লেখ করতে গিয়ে দ্বিতীয় ভাস্করাচার্য সিদ্ধান্ত শিরোমণির গোলধ্যায়ের ভুবনকোশের ৫২ তম শ্লোকে বলেছেন:

“পৃষ্ঠক্ষেত্রফলং তথা যুগগুণত্রিংশচ্ছরাষ্টাদয়ো
ভূমেঃ কন্দুক জালবং কু-পরিধি ব্যাসাহতেঃ প্রস্ফুটম।”

অর্থাৎ ‘কথিত আছে কু-পরিধি ৪৯৬৭ যোজন, তাহার ব্যাস ১৫৮১২৯, তাহার

পৃষ্ঠ ক্ষেত্রফল ৭৮৪৩০৩৪ বর্গযোজন, শেষোক্ত কন্দুকজালের ন্যায়। কু-পরিধিকে ব্যাস দ্বারা গুণ করিলে প্রস্ফুটিত হইবে।’

(চলবে)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১৪৬)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১৪৬)

জনপ্রিয় সংবাদ

কিশোরদের আসক্তি নিয়ে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের স্বীকারোক্তি

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১৪৭)

০৩:২৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫