০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চীনের বিনিয়োগ বাড়ছে, বাংলাদেশের বিদ্যুৎ খাতে শীর্ষে দেশটি কৃত্রিম বুদ্ধিমত্তার সার্ভারে বড় বাজি, তাইওয়ান-ভিয়েতনাম-যুক্তরাষ্ট্রে কারখানা বাড়াচ্ছে কমপাল অবসরপ্রাপ্ত সামরিক জনবলকে শিক্ষায় কাজে লাগাতে পারে ভারত জাপানে রেকর্ড সংখ্যক ইজাকায়া বন্ধ, বদলে যাচ্ছে পানাহারের সংস্কৃতি এআইয়ের দাপটে ডেটা সেন্টার বীমার বাজার ১০ বিলিয়ন ডলার, বাড়ছে বড় ঝুঁকির আশঙ্কা হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুতে পুলিশের গাফিলতি স্বীকার, পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ কাবেরী জলবণ্টন বিরোধে বৃহস্পতিবার তামিলনাড়ুর আবেদন শুনবে সুপ্রিম কোর্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে এক নম্বর শি ইউ ছির মুখোমুখি আয়ুশ, ‘এটা আরেকটি ম্যাচ’ ইনফান্তিনোকে ঘিরে ফিফায় নতুন চাপ, যৌথ চিঠিতে তিন মহাদেশীয় সংস্থার কড়া বার্তা শিশুর ভবিষ্যৎ ‘নিট’ হবে কি না, তা শিক্ষকের কাজ নয়

বিচারক নিয়োগ অধ্যাদেশ চ্যালেঞ্জ করে রিট পর্যবেক্ষণসহ নিষ্পত্তি

  • Sarakhon Report
  • ০২:২৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • 202

নিজস্ব প্রতিনিধি

‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫’ এর চারটি ধারার বৈধতা নিয়ে দায়ের করা রিট পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দৈবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির শুনানিতে ছিলেন।

এর আগে গত ১৭ মার্চ ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫’ এর চারটি ধারার বৈধতা নিয়ে রিট শুনতে বিব্রতবোধ করেন হাইকোর্ট। এরপর রিটের বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠাতে আদেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ওই অধ্যাদেশের ৩, ৪, ৬ ও ৯ ধারার বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজমল হোসেন রিটটি করেন। রিটটি আজ শুনানির জন্য কার্যতালিকায় ওঠে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগের লক্ষ্যে উপযুক্ত ব্যক্তি বাছাই করে প্রধান বিচারপতি কর্তৃক রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫’ শিরোনামে অধ্যাদেশ গত ২১ জানুয়ারি গেজেট আকারে জারি করে আইন মন্ত্রণালয়। অধ্যাদেশের কয়েকটি ধারা সংশোধনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে গত ২৩ জানুয়ারি আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজমল হোসেন। এ বিষয়ে তিনদিনের মধ্যে পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়। আইনি নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন তিনি। অধ্যাদেশের ৩, ৪, ৬ ও ৯ ধারার বৈধতা নিয়ে রিটটি করা হয়।

জনপ্রিয় সংবাদ

নবায়নযোগ্য জ্বালানিতে চীনের বিনিয়োগ বাড়ছে, বাংলাদেশের বিদ্যুৎ খাতে শীর্ষে দেশটি

বিচারক নিয়োগ অধ্যাদেশ চ্যালেঞ্জ করে রিট পর্যবেক্ষণসহ নিষ্পত্তি

০২:২৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫