০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে সমাবেশের চেষ্টা নস্যাৎ: ডিএমপি কমিশনার নিউট্রিশনের ‘সুইট স্পট’: প্রোটিন ও ফাইবার একসঙ্গে মিলবে যে ৫ খাবারে নেতৃত্ব বদলালেই কি বদলাবে রাজনীতি? অ্যান্ডি বার্নহামের সামনে ব্রিটেনের নতুন পরীক্ষার মুহূর্ত চীনের সিদ্ধান্তেই কি নির্ধারিত হবে তেলের ভবিষ্যৎ দাম? বাংলাদেশ চীন থেকে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কিনছে, চূড়ান্ত চুক্তির পথে ঢাকা-বেইজিং কোটাক মহিন্দ্রার বড় লক্ষ্য: অধিগ্রহণ ও প্রযুক্তিতে বিনিয়োগে ভারতের শীর্ষ তিন বেসরকারি ব্যাংকের কাতারে উঠতে চায় রাজস্ব ঘাটতি ও ঋণের চাপ, অর্থনীতির স্থিতিশীলতায় বাড়ছে ঝুঁকি ভারতে এলপিজির ব্যবহার কমেছে ২০ শতাংশ, যুক্তরাষ্ট্র থেকে আমদানি ছুঁতে যাচ্ছে রেকর্ড উচ্চতা ইরান শান্তি আলোচনায় পাকিস্তানের ভূমিকা: কূটনৈতিক সাফল্য কি অর্থনৈতিক লাভে রূপ নেবে? ইংল্যান্ডের নতুন ফুটবল দর্শন: কেন কেবল অভিজ্ঞতা আর যথেষ্ট নয়

যে ভাবে মানুষ জড়িয়ে পড়ছে অনলাইন জুয়ায় (পর্ব ১)

  • Sarakhon Report
  • ০৭:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • 332

সারাক্ষণ রিপোর্ট

বাংলাদেশে প্রযুক্তির বিস্তার যেমন ডিজিটাল সেবা সহজলভ্য করেছে, তেমনি এক অন্ধকার দিককেও উন্মুক্ত করেছে—অনলাইন জুয়া। দিনে দিনে এটি একটি সামাজিক ব্যাধিতে রূপ নিচ্ছে। লাখ লাখ মানুষ জড়িয়ে পড়ছে অনলাইন জুয়ায়।

প্রলোভনের চক্র: লোভনীয় বিজ্ঞাপন আর দ্রুত অর্থের আশ্বাস

অনলাইন প্ল্যাটফর্মে দেখা যায় বিভিন্ন ‘স্পোর্টস বেটিং’ বা ‘লাইভ ক্যাসিনো’ জাতীয় সাইটের চটকদার বিজ্ঞাপন। ফেসবুক, ইউটিউব, বিগো লাইভ, টিকটক এমনকি প্লে-স্টোরেও পাওয়া যায় এইসব অ্যাপ। বিজ্ঞাপনগুলোতে বলা হয়—“১০০ টাকা দিলেই ১০০০ টাকা” অথবা “এক ক্লিকে ইনকাম করুন হাজার হাজার টাকা।”

এই বিজ্ঞাপনের মাধ্যমে মূলত তরুণদের টার্গেট করা হয়। বিশেষ করে যারা চাকরিহীন, শিক্ষাজীবনে হতাশ, কিংবা হঠাৎ অর্থ উপার্জনের সুযোগ খুঁজছেন।

কাপাসিয়ার একজন ছোট ব্যবসায়ীর ঘটনা

আলম আহমদ, কাপাসিয়ার একজন ব্যবসায়ী। এক বন্ধুর মাধ্যমে তিনি ‘জুয়া বাবু ৮৮’ নামক একটি সাইটে প্রথম জড়িয়ে পড়েন।
তিনি বলেন, “প্রথমে পর পর দুই দিনে মোট এক লাখ হাজার টাকা জিতেছিলাম, তখন বিশ্বাস করি এটা সত্যিই লাভজনক। কিন্তু এরপর একটার পর একটা লোকসান… বের হতে পারিনি।”

শুরুতেই জেতার অভিজ্ঞতা: একটি কৌশলী ফাঁদ

বিশেষজ্ঞদের মতে, জুয়ার চক্রগুলো শুরুতে ব্যবহারকারীদের কিছুটা লাভ করিয়ে ফাঁদে ফেলে। এতে ব্যবহারকারী আসক্ত হয়ে পড়ে এবং পুনরায় বাজি ধরতে উৎসাহী হয়।

এর পর থেকে ক্রমাগত লোকসান হয়, কিন্তু তখনও ব্যবহারকারী বাজি থামাতে পারে না—এটাই আসক্তির মূল লক্ষণ।

বিশ্লেষকের মতামত: নৈতিক অধঃপতনের বড় কারণ

ড. তৌহিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের একজন অপরাধ বিশ্লেষক বলেন,
“এই জুয়ার উদ্দেশ্য হলো তরুণদের মনে দ্রুত আয় করার লোভ ঢুকিয়ে ধাপে ধাপে তাদের অর্থ ও নৈতিকতা উভয়কেই ধ্বংস করা।”

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে সমাবেশের চেষ্টা নস্যাৎ: ডিএমপি কমিশনার

যে ভাবে মানুষ জড়িয়ে পড়ছে অনলাইন জুয়ায় (পর্ব ১)

০৭:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫