০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

৪০ কোটি বছর আগের মাছের রহস্যভেদ করলেন চীনা বিজ্ঞানীরা

  • Sarakhon Report
  • ১০:০০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • 307

প্রথমবারের মতো স্কটল্যান্ডের বাইরে পাওয়া গেল ৪০ কোটি বছর আগের রহস্যময় মাছ প্যালিওসপন্ডাইলাসের জীবাশ্ম। সম্প্রতি চীনা ও অস্ট্রেলিয়ান বিজ্ঞানীদের একটি গবেষণা দল এই আবিষ্কার করেছেন। এমনটা জানা গেছে চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব ভার্টিব্রেট প্যালিওনটোলজি অ্যান্ড প্যালিওঅ্যানথ্রোপোলজি।

নতুনভাবে আবিষ্কৃত জীবাশ্মগুলো অস্ট্রেলিয়ার পশ্চিম কুইন্সল্যান্ডের জর্জিনা বেসিনে অবস্থিত ক্র্যাভেনস পিক বেডসে পাওয়া গেছে, যেগুলো আনুমানিক ৪০ কোটি বছরের পুরনো। এ আবিষ্কারের মাধ্যমে মাছটির অস্তিত্বের সময়সীমা অন্তত ১ কোটি বছর পিছিয়ে গেল।

প্যালিওসপন্ডাইলাস ছিল অপেক্ষাকৃত ছোট আকৃতির, কিছুটা ইলের মতো দেখতে, এবং বিবর্তনের ইতিহাসে এক রহস্যময় প্রজাতি। ১৮৯০ সালে স্কটল্যান্ডে প্রথম শনাক্ত হওয়া এই মাছের জীবাশ্ম পাওয়া গিয়েছিল হাজারের বেশি। এর কঙ্কাল কাঠামো অন্যান্য মাছের তুলনায় আলাদা।
এই প্রজাতিকে বিজ্ঞানীরা গত শতকেরও বেশি সময় ধরে বিভিন্ন মাছের শ্রেণিতে ফেলে ব্যাখ্যার চেষ্টা করেছেন। কিন্তু এর প্রকৃত বিবর্তনীয় অবস্থান এতদিন অনির্ধারিতই ছিল।

নতুন আবিষ্কৃত জীবাশ্ম থেকে বিজ্ঞানীরা উচ্চ-রেজোলিউশনের সিটিস্ক্যান ও থ্রিডি পুনর্গঠন পদ্ধতিতে মাছটির পূর্ণ মস্তিষ্ক গহ্বরসহ স্নায়ুতন্ত্রের কাঠামো পুনর্গঠন করতে পেরেছেন। গবেষণা দলের প্রধান চীনা গবেষক লু চিং জানান, এই মডেলগুলো মাছের বিবর্তনের শ্রেণি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ দিচ্ছে।

এই গবেষণা ফলাফল ন্যাশনাল সায়েন্স রিভিউর প্রচ্ছদ প্রবন্ধ হিসেবে প্রকাশিত হয়েছে। প্রবন্ধে সংযুক্ত ভাষ্যতে বলা হয়েছে, ‘গবেষকরা মাছটির শারীরিক গঠন ব্যাখ্যায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন এবং আগের কয়েকটি তত্ত্ব ভুল প্রমাণ করেছেন।’

তথ্য ও ছবি-সিএমজি

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

৪০ কোটি বছর আগের মাছের রহস্যভেদ করলেন চীনা বিজ্ঞানীরা

১০:০০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫