১১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
তেলের ধাক্কা শুধু যুদ্ধের নয়, নীতিহীনতারও মূল্য রঘু রাইয়ের ক্যামেরা ছিল শুধু ছবি তোলার যন্ত্র নয়, এক ধরনের জীবনদর্শন ট্রাম্পের কঠোর আশ্রয়নীতি কি স্থায়ী রূপ নিচ্ছে? যুক্তরাষ্ট্রের নতুন সন্ত্রাসবিরোধী কৌশল ঘিরে বিতর্ক, সমালোচনায় রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ নিউইয়র্কে আবাসন নির্মাণে বড় বাধা কমছে, বদলে যেতে পারে শহরের ভবিষ্যৎ ট্রাম্পের প্রতিশোধ রাজনীতি নিয়ে চাপে রিপাবলিকানরা ট্রাম্প-শি বৈঠকে বাণিজ্যের হাসি, আড়ালে তাইওয়ান-ইউক্রেন-ইরান উত্তেজনা ব্রিটিশ রাজনীতির নেতৃত্ব সংকট: জনপ্রিয়তার লড়াই নয়, বাস্তবতার পরীক্ষা লন্ডনে টমি রবিনসন ঘিরে উত্তেজনা, ফিলিস্তিনপন্থী পাল্টা বিক্ষোভে কড়া নিরাপত্তা জাকার্তার ‘সামতামা ভিলেজ’: বর্জ্য আলাদা করেই কমছে ল্যান্ডফিলে চাপ

বাংলা নাটকের সুপারস্টার অপূর্বের জন্মদিন আজ

বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় শীর্ষ অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে তিনিই নাটকে আধিপত্য বিস্তার করে যাচ্ছেন। ওটিটিতেও সফল এই অভিনেতা। এখনো প্রতিনিয়ত দর্শক তার অভিনীত নতুন নতুন নাটকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। অসংখ্য নাটকের ভিড়ে অপূর্ব অভিনীত বড় ছেলে নাটকটি এখনো দর্শকের মনে গেঁথে আছে।

অপূর্ব অভিনীত গত ঈদে বিভিন্ন টিভি চ্যানেলে এবং পরবর্তীতে ইউটিউবে প্রকাশ পাওয়া সবগুলো নাটকই রয়েছে বেশ আলোচনায়। তার অনবদ্য এবং ন্যাচারাল অভিনয়ের কারণে নাটকগুলো দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। এই দীর্ঘ সময়ে একটি মাত্র চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। গ্যাংস্টার রিটার্নস নামের সেই ছবির অভিজ্ঞতা অপূর্বর জন্য মোটেও সুখকর ছিল না বলে জানিয়েছিলেন তিনি। তবে এরপর তাকে নিয়ে একাধিক প্রযোজক পরিচালক চলচ্চিত্র বানানোর আগ্রহ প্রকাশের খবরও শোনা গেছে।

এদিকে মজার ব্যাপার হচ্ছে আজ অপূর্ব ও তার একমাত্র ছেলে আয়াশের জন্মদিন।

গুণী নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে ছোট পর্দায় অপূর্বের কাজ শুরু হয়। তবে ২০০৬ সালে গাজী রাকায়েতের ‘বৈবাহিক’ নাটক দিয়ে প্রথম অভিনয়ে নাম লেখান। এরপর থেকে চুটিয়ে কাজ করে চলেছেন এই ইন্ডাস্ট্রিতে। ২০১৫ সালে আশিকুর রহমান পরিচালিত ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমা দিয়ে রূপালি জগতে অভিষেক করেন। অভিনয়ের পাশাপাশি অপূর্ব খুব ভালো গানও করেন। তার কণ্ঠে ‘তুমি আকাশ হয়ে যাও’ গানটি শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

উল্লেখ্য জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত কিছু একশন থ্রিলার নাটক, টেলিফিল্ম, ওয়েবফিল্ম ও ওয়েবসিরিজ হলো ট্রল(ওয়েব ফিল্ম); গুম(ধারাবাহিক); এয়ার বেন্ডার; জাল; দ্যা মিরর গেম; এন্টি ক্লক; মাস্টার প্ল্যানার; পয়েন্ট ব্লানক; শর্ত; দ্যা টাইমস; ডিস্ক; ব্লাড মিরর ৬; প্রজেক্ট ব্লু ডট; গেইম ওভার; লাস্ট সেকেন্ড; ফিউচার এ্যাপ; কুহুক; কেস ৩০৪০; দ্যা মিস্টিরিয়াস গেম; মিনারেল ওয়াটার; মুখোশ; স্নেক গেম; পলিটিক্স; রমিজের আয়না; একটি রাত ও অদ্ভুতের গল্প; দ্যা লাভ স্টোরি; স্টোর রুম; পারফেক্ট ওয়ান; আনটোল্ড লাভ স্টোরি; চাঁদ আর আলো ছড়াবে না।

এদিকে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে চলচ্চিত্র নিয়ে ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আলোচনা অনেক দূর এগিয়ে গেছে। সময়ে সব উত্তর দেবে। যখন চলচ্চিত্র হবে, তখন তো জানবে সবাই। আমার খুবই ইতিবাচক চিন্তাভাবনা। ছবি নিয়ে আমাদের আলোচনা সব শেষ। এখন শুধু বাস্তবায়ন বাকি। তবে এখনই এসব নিয়ে মুখ খুলতে চাই না। যখন পুরোপুরি নিশ্চিত হবে, তখন অবশ্যই জানাব।’

এই আনন্দময় দিনে সারাক্ষণ রিপোর্ট-এর পক্ষ থেকে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর কর্মজীবনে শুভকামনা রইলো।

জনপ্রিয় সংবাদ

তেলের ধাক্কা শুধু যুদ্ধের নয়, নীতিহীনতারও মূল্য

বাংলা নাটকের সুপারস্টার অপূর্বের জন্মদিন আজ

০৪:০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫