০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
চার শতাব্দী পর ফিরল প্রকৃতির হারানো সন্তান, গ্লেন অ্যাফ্রিকে জন্ম নিল বুনো বিভারের নতুন প্রজন্ম ‘সবাইকে হত্যা করতে হবে’— প্রতিশোধের নামে সহিংসতার পক্ষে ইসরায়েলি বসতি স্থাপনকারীর উসকানি, আতঙ্কে পশ্চিম তীরের ফিলিস্তিনিরা এমঅ্যান্ডএসে খোলা-অংশের অন্তর্বাস বিক্রি ঘিরে বিতর্ক: ‘চমক’ নাকি বদলে যাওয়া বাজারের বাস্তবতা? প্রতিশোধের নামে হত্যার আহ্বান, পশ্চিম তীরে ইসরায়েলি বসতির বাসিন্দার বিস্ফোরক মন্তব্যে নতুন বিতর্ক ট্রাম্পের নতুন নিশানায় ‘পিকঅ্যাক্স মাউন্টেন’: ইরানের গোপন পারমাণবিক ঘাঁটি নিয়ে কেন বাড়ছে যুদ্ধের আশঙ্কা? ট্রাম্পের অভিযোগ ভেঙে পড়ল, আদালতে সরকারের স্বীকারোক্তি: ভাঙচুর নয়, তড়িঘড়ি মেরামতের ভুলেই ক্ষতিগ্রস্ত লিংকন রিফ্লেক্টিং পুল গোলাপি ডোরাকাটা রহস্যের অবসান: ৪০ বছরের অনুসন্ধানে মিলল সমুদ্রের নতুন শৈবাল প্রজাতি মৃত্যুর দিকে ছুটে চলা জীবনে থামার সময় কি এখনও আসেনি? প্যাক্স সিলিকা: কর্মসংস্থান নাকি নতুন নির্ভরতা? ফিলিপাইনের সামনে সুযোগের পাশাপাশি বড় ঝুঁকির সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফর শেষ, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার

সিনেমায় অভিনয়ের ইচ্ছে পড়শী রুমীর

আর কিছুদিনের মধ্যেই বিরতি শেষে আবারো অভিনয়ের দুনিয়ায় ফিরছেন দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী পড়শী রুমী। একজন পূর্ণ অভিনেত্রী হবার স্বপ্ন বুকে নিয়েই তিনি আজ থেকে বেশ কয়েকবছর আগে মিডিয়াতে কাজ শুরু করেছিলেন। কিন্তু মাঝে পারিবারিক সমস্যার কারণে অভিনয়ে থেকে বিরতি নেন তিনি। তবে এখন অভিনয়ে ফেরার জন্য পূর্ণ প্রস্তুত তিনি। এরইমধ্যে বেশ কয়েকজন নাট্যনির্মাতারও সঙ্গে কথা হয়েছে। শিগগিরই সেসব কাজের মধ্যদিয়ে অভিনয়ে ফিরবেন তিনি। তবে পড়শী রুমীর মনে সুপ্ত বাসনা হলো একটি ভালো গল্পের সিনেমায় অভিনয় করার। পড়শী রুমী বলেন,‘ অনেক নাটকে অভিনয় করেছি। করেছি বেশ কিছু মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ।

আবার বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছি। তবে সিনেমায় অভিনয় করার সুযোগ হয়ে উঠেনি আমার। এই মুহুর্তে কেন যেন প্রবল ইচ্ছে হলো একটি ভালো গল্পের সিনেমায় অভিনয় করার। চরিত্রটি হোক ছোট কিন্তু সেই চরিত্রটি যেন সিনেমার উল্লেখযোগ্য একটি চরিত্র হয়। আমি যেন মন দিয়ে অভিনয় করতে পারি চরিত্রটিতে। জানিনা আমার এই স্বপ্ন পূরণ হবে কী না। কিন্তু খুব ইচ্ছে করে একটি ভালো গল্পের সিনেমাতে অভিনয় করার। কারণ রূপালী পর্দার ব্যাপারটাই আসলে অন্যরকম। হয়তো বা আজ হোক কাল হোক আমার সেই স্বপ্ন পূরণ হবে একদিন।

কারণ এটা আমি মনে প্রাণে চাই।’ বেশ কয়েকবছর আগে এটিএন বাংলা আয়োজিত ‘নাট্যযুদ্ধ’ ও চ্যানেল আই আয়োজিত ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতাতেও অংশগ্রহন করেন তিনি। দু’টি রিয়েলিটি শো’তে বেশ ভালো অবস্থানেই ছিলেন তিনি। যে কারণে নির্মাতাদের দৃষ্টি কাড়তে সক্ষম হন তিনি। প্রথমেই তিনি মান্নান শফিকের পরিচালনায় ‘এক বিন্দু জল’ নাটকে অভিনয় করেন। এরপর তিনি মুশফিুকর রহমান গুলঝারের ‘জোনাকী জ¦লে’, গাজী বদরুজ্জামানের ‘আত্নসাৎ’ নাটক’সহ তপু খান, সাইদুর রহমান খোকন’সহ আরো বেশ কয়েকজন নাট্যনির্মাতার নির্দেশনায় নাটকে অভিনয় করে বেশ প্রশংসা কুঁড়িয়েছিলেন।

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় ফোক শিল্পী কিশোর পলাশের ‘দেহ ডিঙ্গি’ গানের মিউজিক ভিডিওতে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন তিনি। এই মিউজিক ভিডিওতে তার সহশিল্পী ছিলেন সাব্বির আহমেদ। এছাড়াও কাজী শুভ’র ‘ভুলে থাকো কেমন করে’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে আলোচনায় এসেছিলেন তিনি। এই দুটি মিউজিক ভিডিওই লাখ লাখ ভিউয়ার্স উপভোগ করেছেন। কামরুজ্জামানের পরিচালনায় পড়শী রুমী প্রথম ‘গ্রামীন ফোন’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। এরপর তিনি ‘ওয়েলফুড’,‘ বাহক’,‘ কনফিডেন্স সল্ট’,‘ প্রাণআরএফএল জগ’, ‘ট্রিট চকোলেট’,‘ ফ্রেশ চিনি’সহ আরো বেশকিছু পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে প্রশংসিত হয়েছেন।

জনপ্রিয় সংবাদ

চার শতাব্দী পর ফিরল প্রকৃতির হারানো সন্তান, গ্লেন অ্যাফ্রিকে জন্ম নিল বুনো বিভারের নতুন প্রজন্ম

সিনেমায় অভিনয়ের ইচ্ছে পড়শী রুমীর

০৭:০০:১৩ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫