০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা, আশঙ্কাজনক অবস্থায় আরেকজন  নিষেধাজ্ঞা শিথিলে  ইরানের তেল রপ্তানিতে আসতে পারে ৮৫০ কোটি ডলারের আয় চীনের পাল্লায় পৌঁছাতে দীর্ঘপাল্লার অস্ত্রে জোর, সামরিক আধুনিকীকরণে নতুন পর্যায়ে ভারত ট্রাম্পের শান্তি উদ্যোগে বদলাচ্ছে রিপাবলিকানদের ইরান-দৃষ্টিভঙ্গি পুড়ে যাওয়া বঙ্গবাজারে ১০ তলা ভবন, দোকান বুঝে পাওয়ার আগেই ‘চাঁদা’ অভিযোগে ক্ষোভ দুই বছর পর বাংলাদেশিদের জন্য ফের ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নতুন ভারতীয় হাইকমিশনারকে মন্ত্রিসভার মর্যাদা, শুধুই আনুষ্ঠানিক প্রোটোকলের জন্য এবার হামে আরও ৯ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই শীর্ষ উদ্ভাবন খাতে চীনের উত্থান, ডালিয়ানে শেষ হলো সামার ডাভোস ২০২৬ গ্লোবাল টাইমস প্রতিবেদন: বাংলাদেশের জে-১০সিই কেনার খবর, এখনো কিছু জানায়নি চীন

ইসরায়েলে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে!

  • Sarakhon Report
  • ০৬:২৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
  • 135

সারাক্ষণ ডেস্ক

বিশ্ববাজারে তেলের দাম ইরান ইসরায়েলে হামলার চালানোর পর অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে ঘটেছে সম্পূর্ন ভিন্ন ঘটনা ! হামলার পর  উল্টো তেলের দাম কমেছে ।

বিবিসি  সোমবার, ১৫ এপ্রিল এ তথ্য জানিয়েছে।  গত সপ্তাহের শেষের দিকে প্রতি ব্যারেল তেলের দাম ছিল ৯২ দশমিক ১৮ ডলার পর্যন্ত। গত বছরের অক্টোবরের পর থেকে হিসাব করলে তা ছিল সর্বোচ্চ। এরপর থেকে কমে তা ৯০ দশমিক ৪৫ ডলারে নেমে আসে। সোমবার সকালে সেটা আরও প্রায় ৩০ সেন্ট কমে ব্যারেল প্রতি ৯০ ডলারের কাছাকাছি ছিল।

তেল উৎপাদনের ক্ষেত্রে ওপেকভূক্ত দেশগুলোর মধ্যে ইরানের অবস্থান চতুর্থ এবং বিশ্বের মধ্যে সপ্তম। ইরানে প্রতিদিন ৩০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন হয়।

উল্লেখ্য, গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেট ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে আইআরজিসির দুই শীর্ষ কর্মকর্তাসহ প্রাণ হারান ইরানের সাতজন সামরিক কর্মকর্তা। সেই হামলার জবাবে শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

পাল্টা আঘাতের আশঙ্কায় রয়েছে ইরান। ইসরায়েলের ওই আঘাত ইরানের তেলক্ষেত্রের ওপরও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তেল সরবরাহের ক্ষেত্রে ইরান এখন আগের চেয়ে অনেক বেশি সতর্কতা অবলম্বন করছে।

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা, আশঙ্কাজনক অবস্থায় আরেকজন

ইসরায়েলে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে!

০৬:২৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪