০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
সচিবালয়ে বিএনপির বৈঠক হয়নি, রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে নেতাদের ব্যাখ্যা ভারতে বিদেশি অনুদান নিয়ন্ত্রণের বিল যৌথ সংসদীয় কমিটিতে, বিরোধীদের প্রত্যাহারের দাবি বৈশ্বিক অর্থনীতির ‘মহাভুল’: সংকটের সমাধান মুদ্রার দরে নয় জাতীয় নিরাপত্তার  ওডিসিউস তীব্র লোডশেডিংয়ে রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রে বাড়তি নিরাপত্তা, ঘাটতি ২৫ শতাংশ বন্যার সঙ্গে সহাবস্থান, নদীকে বুঝে বাঁচার শিক্ষা আসামের বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি এডিবি বিনিয়োগ পাইপলাইন, সংস্কারে জোর বাংলাদেশকে ব্যবহার করে এশিয়ায় ঘাঁটি গড়ার চেষ্টা আল-কায়েদার পানির নিরাপত্তার ভবিষ্যৎ গড়বে নতুন প্রজন্ম হত্যার আশঙ্কায় তুরস্ক থেকে ট্রাম্পের বিমান বদল, গোপনে ছোট সামরিক বিমানে সরানো হয়েছিল প্রেসিডেন্টকে

রণক্ষেত্রে (পর্ব-৯৯)

দশম পরিচ্ছেদ

চামড়ায়-মোড়া একটা তাকিয়ায় মাথা গাঁজে চুপচাপ পড়ে রইলুম আমি। ‘কী করা যায় এখন? কী করে বাঁচাই চুবুককে? ও’কে পালাতে সাহায্য করা যায় কীভাবে? আমার দোষেই ঝামেলাটা হল, কাজেই আমাকে এ-পাপ ক্ষালন করতে হবে। তার বদলে আমি করছি কী? না, বসে বসে ভারেনিক গিলছি, আর আমার জন্যেই কষ্ট পেতে হচ্ছে চুবুককে। ছি-ছি!’

কিন্তু ভেবে-ভেবে উদ্ধারের কোনো কূলকিনারাই করতে পারলুম না।

ক্রমশ মাথাটা তেতে উঠল, গাল দুটো উঠল গরম হয়ে, আর একটু-একটু করে সাংঘাতিক এক উত্তেজনা পেয়ে বসল আমাকে। ‘আচ্ছা, আমি কি সততার পরিচয় দিচ্ছি? আমার কি গিয়ে খোলাখুলি ঘোষণা করা উচিত নয় যে আমিও একজন লাল, আমি চুবুকের কমরেড? আমি চাই, ওঁর বরাতে যা ঘটবে আমারও তাই ঘটুক?’ এই সহজ-সরল আর জমকালো চিন্তায় কাণ্ডজ্ঞান হারিয়ে বসলুম আমি।

ফিসফিস করে বললুম, ‘নিশ্চয়, এই-ই দরকার। এতে অন্তত আমার মারাত্মক ভুলের প্রায়শ্চিত্ত করা হবে কিছুটা।’ অনেকদিন আগে পড়া ফরাসী বিপ্লবের সময়কার একটা গল্প মনে পড়ল আমার। শর্তাধীনে ছাড়া-পাওয়া একটি ছেলে কীভাবে ফের ফিরে গিয়ে শত্রুর অফিসারের হাতে ধরা দিল আর গুলিতে প্রাণ হারাল, তাই নিয়ে গল্পটি। নিজের সঙ্গে তর্ক’ জুড়ে দিলুম আমি, ‘হ্যাঁ, নিশ্চয়ই, এখুনি উঠে পড়ে বাইরে গিয়ে ওদের সব কিছু বলব। ওদের সৈন্যরা আর ক্যাপুটেন দেখুক লাল যোদ্ধারা কেমন করে প্রাণ দেয়।

ওরা যখন আমাকে দেয়ালের সামনে দাঁড় করিয়ে দেবে, আমি চে’চিয়ে বলব: ‘বিপ্লব দীর্ঘজীবী হোক! না-না ও-তো… ও-তো সবসময়ে সবাই বলে। আমি বরঞ্চ ওদের মুখে এই কথাগুলো ছুড়ে মারব:

‘হতভাগা খুনী সব!’ না, আমি বলব…’

তখন যে-সিদ্ধান্ত আমি নিয়েছিলুম তার শোকাবহ গাম্ভীর্যের ভাবে আপ্লুত হয়ে আস্তে-আন্তে নিজেকে উত্তেজনার এমন একটা তুঙ্গে তুললুম যেখানে মানুষ বাস্তবতার সমস্ত বোধ বর্জিত হয়ে অসংলগ্ন আচরণ করতে থাকে।

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে বিএনপির বৈঠক হয়নি, রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে নেতাদের ব্যাখ্যা

রণক্ষেত্রে (পর্ব-৯৯)

০৮:০০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫