০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

জুনিয়র উচ্চ বিদ্যালয়ের ৭২৯ স্কুলের শিক্ষকদের বেতন গ্রেড দাবি

জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান বরাবর অভিভাবক ফোরামের স্মারকলিপি

রাজধানীতে এক অনুষ্ঠানে ৮ম শ্রেণি উন্নীত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা নিরসনের অভিভাবক ফোরাম জাতীয় বেতন কমিশন ২০২৫-এর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছে। এতে ৭২৯টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রদানের দাবি জানানো হয়।

শিক্ষানীতি ও বাস্তবতা

স্মারকলিপিতে বলা হয়, জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী ২০১৮ সালের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়কে ৮ম শ্রেণিতে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে অনুযায়ী ২০১১-১২ শিক্ষাবর্ষে ৭২৯টি বিদ্যালয়কে উন্নীত করা হলেও সরকার পরবর্তী সময়ে প্রয়োজনীয় খরচ ও শিক্ষক নিয়োগে সহযোগিতা দেয়নি। এতে অভিভাবক সমাজকেই অবৈতনিক শিক্ষা চালাতে এগিয়ে আসতে হয়েছে।

ষড়যন্ত্রের অভিযোগ

অভিভাবক ফোরামের অভিযোগ, প্রাথমিক থেকে ৮ম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু রাখার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এতে হাজার হাজার শিশু পড়াশোনা ছেড়ে বাল্যবিবাহশিশু শ্রম ও অপরাধে জড়িয়ে পড়তে পারে।

শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উন্নীত বিদ্যালয়ের শিক্ষকরা অতিরিক্ত ৩টি শ্রেণি পড়ানোখাতা দেখা ও অন্যান্য কাজ বিনা পারিশ্রমিকে করে যাচ্ছেন। অথচ অন্য প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা যথাক্রমে ১০ম ও ১১তম গ্রেড পাচ্ছেন।

ফোরামের দাবি

অভিভাবক ফোরাম বলেছে, শিক্ষকদের অমানবিক পরিশ্রমের কথা বিবেচনা করে উন্নীত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দ্রুত কার্যকর করতে হবে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

জুনিয়র উচ্চ বিদ্যালয়ের ৭২৯ স্কুলের শিক্ষকদের বেতন গ্রেড দাবি

০৬:২২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫