০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
চোখের সামনে যা দেখছেন, সব সত্য নয়: কৃত্রিম বুদ্ধিমত্তায় বাড়ছে ভয়ংকর প্রতারণা ফিলিপাইনে ‘চীনা গুপ্তচর’ বিতর্কের আড়ালে ভয়ংকর প্রতারণা ও মানবপাচারের জাল জলবায়ু পরিবর্তনে কফি বিলুপ্তির শঙ্কা, হারিয়ে যাওয়া এক উদ্ভিদেই আশার আলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন পথে বাংলাদেশ, সুদের হারভিত্তিক নীতি থেকে সরে আসার ভাবনা গ্যাস সংকট আরও তীব্র, ঢাকার লাখো চুলায় আগুন জ্বলছে না ডলারের নিখুঁত জাল নোট তৈরির ‘শিল্পী’কে ধরতে কলম্বিয়ায় অভিযান স্মার্টফোনের যুগেও আফ্রিকায় অপ্রতিরোধ্য রেডিও, তরুণদের কাছেও জনপ্রিয় আফ্রিকায় বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব, খরচ বাঁচাতে বাড়ছে ব্যবহার আফ্রিকায় ফিরছে মেগাপ্রকল্পের জোয়ার, দ্রুত প্রবৃদ্ধির আশায় বাড়ছে বড় বিনিয়োগ লেবনন পুনর্গঠনে বড় বাধা ভাঙা রাজনৈতিক ব্যবস্থা, সংকটে রাষ্ট্রের সার্বভৌমত্ব

উশুর মানোন্নয়নে বাংলাদেশের প্রশিক্ষক ও খেলোয়াড়দের প্রশিক্ষণ দেবে চীন

বাংলাদেশের উশু খেলোয়াড়দের মানোন্নয়ন এবং সঠিক পরিচর্যার জন্য চীনের ইয়ুননান মিনজু ইউনিভার্সিটি থেকে দুজন শীর্ষ প্রশিক্ষক বাংলাদেশে এসেছেন। পর্যায়ক্রমে আরও প্রশিক্ষক বাংলাদেশে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন ঢাকা অবস্থিত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং।

গতকাল রোববার ঢাকার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ‘৭ম চায়না এম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৫’ চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।

লি শাওফেং বলেন,‘বাংলাদেশের মানুষ উশুকে ভালোবাসে এবং অনেক খেলোয়াড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন। বাংলাদেশি উশু খেলোয়াড়দের উন্নতির জন্য, চীনের ইয়ুননান মিনজু ইউনিভার্সিটি থেকে দুজন শীর্ষ প্রশিক্ষক বাংলাদেশে এসেছেন।’

তিনি আরও বলেন, ‘এই বছরটি চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী। আমরা ৫০তম বার্ষিকী এবং “জনগণের সঙ্গে জনগণের বিনিময় বছর”-কে একটি সুযোগ হিসেবে কাজে লাগিয়ে আমাদের সহযোগিতা বৃদ্ধি করব। আমরা আরও প্রশিক্ষক বাংলাদেশে নিয়ে আসবো এবং বাংলাদেশের প্রশিক্ষক ও খেলোয়াড়দের চীনে প্রশিক্ষণের জন্য আমন্ত্রণ জানাতে পরিকল্পনা করছি। আমরা আশা করি, এটি বাংলাদেশে উশু এবং ক্রীড়ার উন্নয়নে সহায়তা করবে।’

বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও বিভিন্ন জেলাসহ মোট ১৭টি দল এবারের আসরে অংশগ্রহণ করে। এতে সার্ভিস টিম বিভাগে বাংলাদেশ আর্মি চ্যাম্পিয়ন এবং বিকেএসপি রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া ক্লাব টিম থেকে চট্টগ্রাম উশু একাডেমী চ্যাম্পিয়ন চাইনিজ উশু স্কুল রানার আপ হয়েছে।

তথ্য ও ছবি: সিএমজি বাংলা

জনপ্রিয় সংবাদ

চোখের সামনে যা দেখছেন, সব সত্য নয়: কৃত্রিম বুদ্ধিমত্তায় বাড়ছে ভয়ংকর প্রতারণা

উশুর মানোন্নয়নে বাংলাদেশের প্রশিক্ষক ও খেলোয়াড়দের প্রশিক্ষণ দেবে চীন

০৪:৫৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫