০৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
৭০ বছরে কিম ক্যাট্রাল: লাল গালিচায় তাঁর ৭০টি স্মরণীয় সাজ গরমের দিনে ক্যাট চেনের ঘরোয়া আড্ডা, যেখানে খাবার-পানীয়ের সঙ্গে মিশে যায় স্বস্তি জিএলপি-১ ওষুধের যুগে বদলে যাচ্ছে সৌন্দর্যের ধারণা শেরপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ২৫ ঘণ্টা পর বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার দ্বিতীয় টেস্টের আগে স্বস্তি, নেটে ফিরেছেন তানজিদ-মুশফিক পুরুষের সাজে নতুন ঝলক, কানে দুলের দাপট চীনে মার্কিন শিক্ষাবিদের আটক নিয়ে রুবিওর অভিযোগ প্রত্যাখ্যান বেইজিংয়ের দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু, বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না হামসদৃশ উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, দেশে সন্দেহভাজন ও নিশ্চিত মৃত্যু ৯২৮ তারেক রহমানের ভারত সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৬২)

দুই একখানি সামান্য প্রস্তর, তাঁহার সমাধির উপর স্থাপিত না হইলে কেহ তাঁহাকে জানিতে পারিত না। একটি সামান্য অক্ষর পর্যন্ত তাঁহার পরিচয় দিতেছে না। আর সিরাজ-আলিবর্দীর পরম আদরের ধন, হতভাগ্য সিরাজ, সে ত আঁধারে থাকিবার উপযুক্তই বটে। কে তাহাকে চিনিতে চায়, কে তাহাকে জানিতে চায়? ‘আঁধারের কীটাণুর’ ন্যায় তাহার আঁধারে মিশিয়া থাকাই উচিত।

তাহার সমাধি ভূমির সহিত মিশিয়া আছে। একখানি সামান্য প্রস্তর বা ইষ্টক পর্য্যন্ত নাই, যে তাহার পরিচয় দেয়। নামাঙ্কনের কথা দূরে থাকুক, কেহ না বলিয়া দিলে সহসা তাহার সমাধি চিনিতে পারা যায় না! সহোদর ও প্রিয়তমা মহিষী লুৎফ উন্নেসার সহিত হতভাগ্য ভূগর্ভে শায়িত। মহম্মদী বেগের তরবারি আঘাতে যে দেহ বিখণ্ডিত হইয়া মুর্শিদাবাদের পথে পথে ঘুরিয়াছিল, এতদিন হয়ত তাহা মাটি হইয়া গিয়াছে! ইংরেজ কোম্পানীর কণ্টক এতদিনে ধূলারাশিতে পরিণত হইয়াছে!

যে রূপের মত রূপ তৎকালে সমস্ত বাঙ্গলায় ছিল না, সেই সৌন্দর্য্য-রাশি পৃথিবীয় অঙ্গে মিশিয়া গিয়াছে! তাহার প্রতি সহানুভূতি করিতে কেহ নাই, তাহার হইয়া দুই এক কথা বলিতে কাহাকেও দেখিতে পাই না। কেই বা তাহার প্রতি করুণাপরবশ হইয়া দুইচারি বিন্দু অশ্রুবর্ষণ করিবে? যদি তাহার জন্য কাহারও সামান্যমাত্র দয়ার উদ্রেক হইত, তাহা হইলে তাহার সমাধি এরূপ অজ্ঞাত অবস্থায় বৃক্ষান্ধকারে মিশিয়া থাকিত না।

অনেক দিন পরে তাহার সংস্কার হইয়াছে সত্য, কিন্তু যাহাতে লোকে সিরাজের সমাধি বলিয়া চিনিতে পারে, তাহার ত কোনই নিদর্শন দেখিলাম না। ইংরেজ ঐতিহাসিকগণ যেমন তাহাকে অপদার্থ বলিয়া কতই ব্যাখ্যা করিয়াছেন, তাহার সমাধিও সেইরূপ সাক্ষ্য দিতেছে। সিরাজ অকর্মণ্য হউক, নিষ্ঠুর হউক, অত্যাচারী হউক, কিন্তু যাহার নাম বাঙ্গলাদেশে, বাঙ্গলায় কেন, ভারতবর্ষে ও ইউরোপে প্রবাদবাক্যের ন্যায় প্রচলিত, তাহার একটা সামান্য চিহ্ন থাকাও কি উচিত নহে?

জনপ্রিয় সংবাদ

৭০ বছরে কিম ক্যাট্রাল: লাল গালিচায় তাঁর ৭০টি স্মরণীয় সাজ

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৬২)

১১:০০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫