০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
চীনে মার্কিন শিক্ষাবিদের আটক নিয়ে রুবিওর অভিযোগ প্রত্যাখ্যান বেইজিংয়ের দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু, বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না হামসদৃশ উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, দেশে সন্দেহভাজন ও নিশ্চিত মৃত্যু ৯২৮ তারেক রহমানের ভারত সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা জারদারির অভিনন্দন মির্জা ফখরুলকে, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা বিচার কি কেবল অতীতের পুনরাবৃত্তি, নাকি যুক্তির স্বাধীন প্রয়োগ? খ্যাতি কি সত্যিই সুখ আনে? প্রশ্নের উত্তর খুঁজছেন ‘দ্য কিলার্স’ তারকা ব্র্যান্ডন ফ্লাওয়ার্স মক্কা নিরাপত্তা চুক্তি: ভারত কি নতুন আঞ্চলিক বাস্তবতার জন্য প্রস্তুত? কম খরচেই সুস্থ থাকা: আজ থেকেই শুরু করতে পারেন যেসব অভ্যাস চীনে আটক মার্কিন নাগরিককে ‘অন্যায়ভাবে আটক’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৬৪)

সহস্র অত্যাচারময় হইলেও, হতভাগ্য সিরাজকে ধন্যবাদ দিতে ইচ্ছা হয়। সিরাজ মুসল্যান হইয়া কখনও হিন্দুর গুণ অস্বীকার করিত না। সিরাজ বলিয়া কেন, যে দাম্ভিক সম্রাট্ আরঙ্গজেবের মত হিন্দুবিদ্বেষী কেহ দিল্লীর সিংহাসনে অধিরূঢ় হন নাই, সেই আরঙ্গজেবই হিন্দুদিগকে উচ্চপদ প্রদান করিতে কুষ্টিত হইতেন না।

আর সিরাজ, তাঁহার সময়, দুল্লভরাম প্রধান মন্ত্রী, মোহনলাল সেনাপতি, জগৎশেঠ রাজস্ববিষয়ে সর্ব্বেসর্ব্বা, মন্দকুমার হুগলীর ফৌজদার, আর কত নাম করিব! ইহাদের মধ্যে কেহ কেহ সিরাজের প্রিয়পাত্র ও বিশ্বাসী ছিলেন।

সিরাজ তাঁহাদের পরামর্শ লইয়া অনেক কার্য্য করিতেন। তাই’ বলিতেছি, সিরাজের অশেষ দোষ থাকিলেও তাঁহার যে সামান্য গুণ ছিল, তাহাও কেন আমরা বিস্তৃত হই, বুঝিতে পারি না। পাপীর জন্য করুণা প্রকাশই পুণ্যধৰ্ম্ম।

বিশেষতঃ তাহার অন্ধকারময় জীবনের মধ্যে যদি একটু সামান্য আলোকও দেখা যায়, তাহা হইলে সে আলোক-টুকু স্বীকার করিয়া তাহার প্রতি সহানুভূতি দেখান কি উচিত নহে? হতভাগ্য সিরাজের হিন্দু মুসলমানের প্রতি সমভাব স্মরণ করিয়া তাহার অন্ধকারময় জীবনের মধ্যে একটু আলোক দেখিতে পাই বলিয়া, তাহার প্রতি করুণার উদ্রেক হয়।

সিরাজের রাজত্বের সময় হিন্দু মুসলমানের সমান আধিপত্য ছিল; কিন্তু আজিও আমাদের শাদা কাল ঘুচিল না! তাহার পর সে সময় হিন্দু মুসল মানে এরূপ প্রতিনিয়ত বিবাদ হইত না। পরস্পর পরস্পরের প্রতি সহানুভূতি ও স্নেহ প্রকাশ করিত। আর এক্ষণে তাহাদের মধ্যে যে ঘোর বিবাদ হইতেছে, তাহার কারণ কি করিয়া বুঝিব? রাজকর্মচারীকে বিবাদ মীমাংসা করিতে দেখি না।

জনপ্রিয় সংবাদ

চীনে মার্কিন শিক্ষাবিদের আটক নিয়ে রুবিওর অভিযোগ প্রত্যাখ্যান বেইজিংয়ের

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৬৪)

১১:০০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫