০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
নেপালের অর্থনীতির নীরব সংকট: প্রবাসী আয়ের ওপর অতিনির্ভরতার মূল্য বার্সেলোনায় কাচের গয়নার জ্বর, আগুন আর শিল্পের মিশেলে বদলে যাচ্ছে ফ্যাশনের ভাষা ভারি চুড়ির ঝলকে ফিরছে শক্তিশালী ফ্যাশনের বার্তা নারী নেতৃত্ব আর বিলাসী সংগ্রহের বিস্ময়, নিলামে উঠছে শতবর্ষের ঐতিহ্যবাহী গয়না ও শিল্পকর্ম পুরুষদের ফ্যাশনে নতুন ঝড়, ব্রোচ এখন শুধু কোটের কলারে নয় স্পেনের পাঠ: ডানপন্থার উত্থানের যুগে ভিন্ন এক রাজনৈতিক মডেলের সন্ধান দেশের আর্থিক খাত এখন ‘পেইনফুল’ অবস্থায় রয়েছে: অর্থমন্ত্রী জিএম কাদেরের অভিনন্দন বার্তা, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে নতুন প্রত্যাশা আমিরাতে পাকিস্তানিদের গণবিতাড়ন, চাপে ইসলামাবাদ পশ্চিমবঙ্গে তৃণমূলের সাবেক মন্ত্রী সুজিত বসু গ্রেপ্তার, বাড়ছে রাজনৈতিক চাপ

জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

জুলাই গণঅভ্যুত্থানকালে ছাত্র-জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে সংঘটিত হত্যার অভিযোগে দায়েরকৃত মামলাগুলোর বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন হবে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়। ইতিমধ্যে হত্যাসহ গুরুতর অপরাধের মামলাগুলোর কার্যক্রম ত্বরান্বিত করতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানকালে ছাত্র-জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংঘটিত হত্যার অভিযোগে দায়েরকৃত মামলাগুলোর (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ব্যতীত) বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এছাড়া হত্যাসহ অপরাপর গুরুতর অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলার প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে কাজ করবে একটি বিশেষ কমিটি।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশনস অফিসার ড. মো. রেজাউল করিম সোমবার জানান, জুলাই গণঅভ্যুত্থানকালে দেশব্যাপী ছাত্র-জনতার বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দেশে হত্যার অভিযোগে মোট ৮৩৭টি মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে ৪৫টি মামলার বিচারকার্য বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে।

এছাড়া দেশের বিভিন্ন ফৌজদারি আদালতে পুলিশ ইতোমধ্যে ১৯টি হত্যা মামলার চার্জশিট দাখিল করেছে। এসব মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০০-এর ১০ ধারার বিধান অনুযায়ী দ্রুত বিচারের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে | জাতীয় |  বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

পাশাপাশি হত্যাসহ অপরাপর গুরুতর অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলাসমূহের প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে আইন মন্ত্রণালয়।

কমিটির কর্মপরিধি অনুযায়ী—

  • (ক) কমিটি জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত হত্যাসহ গুরুতর অপরাধের মামলাগুলোর পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করবে (মামলার বর্তমান পর্যায় উল্লেখসহ)।
  • (খ) যেসব মামলায় চার্জশিট দাখিল হয়েছে, সেসব মামলায় প্রসিকিউশনের কার্যক্রম পরিচালনায় বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সমাধানের সুপারিশ সরকারকে প্রদান করবে।
  • (গ) কমিটি তাদের কার্যক্রম সম্পর্কে ভুক্তভোগী পরিবার ও দেশবাসীকে সময়ে সময়ে অবহিত করবে।

#জুলাই_গণঅভ্যুত্থান #দ্রুত_বিচার_ট্রাইব্যুনাল #আইন_মন্ত্রণালয় #হত্যা_মামলা #সারাক্ষণ_রিপোর্ট

জনপ্রিয় সংবাদ

নেপালের অর্থনীতির নীরব সংকট: প্রবাসী আয়ের ওপর অতিনির্ভরতার মূল্য

জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

০৬:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫