০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

মানসিক রোগের ভাইরাস কোথা থেকে আসছে

  • Sarakhon Report
  • ০৭:২৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • 274

রাজনীতিবিদদের নাকি অনেক সময় মানসিক চিকিৎসা দেওয়া যায় না—ঠিক তেমনি মানসিক চিকিৎসা দেওয়া যায় না অনেক বেশি ক্ষমতাধর ব্যক্তিদের। বিশ্বজুড়ে মানসিক চিকিৎসকেরা এমনই মনে করেন।

অথচ মানসিক সমস্যা যখন মহামারির মতো ছড়াতে থাকে, তখন এই ভাইরাসটি কোথা থেকে আসে? নিশ্চয়ই রাষ্ট্র বা সমাজের কোনো স্থান থেকে।
বাস্তবে সেটাও চিহ্নিত করার কোনো উপায় নেই। মানসিক ডাক্তারদের কথা যদি সত্য হয়, তাহলে ক্ষমতা সেখানেও বাধা।

তবে দেশে এই যে মানসিক রোগী বাড়ছে—কোনো কোনো মিডিয়া বলছে, সংখ্যা তিন কোটি ছাড়িয়ে গেছে। আবার যখন কেউ বলেন, আজ থেকে বর্বর যুগ থেকে সভ্য যুগে প্রবেশ করলাম—তখনও মানসিক সমস্যাকে সামনে আনতে হবে। কারণ, সকলের বেড়ে ওঠা, পূর্বপুরুষ তো “আজকের” আগেও ছিল।
দুই দিন বা এক বছরে বা এ মুহূর্তে কোনো কিছু হয় না। বাইবেল বলে, সদা প্রভু ইচ্ছা করলে এক দিনে পৃথিবী তৈরি করতে পারতেন। তিনি সাত দিন সময় নিয়েছিলেন।

তাই সব কিছুই ধারাবাহিকভাবে, সময়ের পথ বেয়ে আসে। কেবল মানসিক রোগ কোথা থেকে আসে, কেন আসে—বিজ্ঞান এখনও শতভাগ পরিষ্কার নয়। অথচ মানসিক রোগী বাড়ছে, বাড়ছে ভাইরাস-আক্রান্ত রোগীর মতো।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

মানসিক রোগের ভাইরাস কোথা থেকে আসছে

০৭:২৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫