০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
 নিকোলাস ওতামেন্দি: এক বিদায়, যা আর্জেন্টিনার রক্ষণভাগের একটি যুগের সমাপ্তি ব্রাইটন অধিনায়ক মেইসি সিমন্ডসের সঙ্গে নতুন চুক্তি নর্ডিক ওয়াকিং: হাঁটলেই মিলবে শরীরের প্রায় সব পেশির ব্যায়াম থাইল্যান্ডে ইতালীয় শিক্ষার্থীদের অসদাচরণে তীব্র ক্ষোভ, প্রকাশ্যে ক্ষমা চাইল ইতালির দূতাবাস ৯ ঘণ্টার মধ্যে খাবার খেলে ডিমেনশিয়ার ঝুঁকি কমতে পারে, বলছে নতুন গবেষণা প্যারিসে তিন নারীকে ছুরিকাঘাত, ‘আল্লাহ আমাকে পাঠিয়েছেন’ দাবি; তবু সন্ত্রাসবাদ হিসেবে দেখছে না ফ্রান্স প্রবীণদের ভুলে যাচ্ছে সমাজ, বাড়ছে স্মৃতিভ্রংশের ভয়াবহ বোঝা খাবার নিয়ে ‘খেলা’! মৃত মাছকে আঘাত করে টুকরো টুকরো করছে ঘাতক তিমি ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের বিতর্কে আবারও আলোচনায় রেনে রিচার্ডস পাসওয়ার্ড না জেনেও এআইকে দিয়ে লগইন, বাড়ছে সুবিধার সঙ্গে নিরাপত্তা ঝুঁকি

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২০ জন

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বীরামপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

নিহতের নাম নাসির উদ্দিন (৬৫)। তিনি ওই গ্রামের মইজ উদ্দিনের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, সাদেকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন মিয়া ও স্থানীয় ‘সাচু গ্রুপ’-এর মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলছিল।

এই দ্বন্দ্বের জেরে শনিবার সকালে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে সাচু গ্রুপের সমর্থক নাসির উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন এবং আরও ২০ জন আহত হন।

আহতদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

 নিকোলাস ওতামেন্দি: এক বিদায়, যা আর্জেন্টিনার রক্ষণভাগের একটি যুগের সমাপ্তি

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২০ জন

০১:৩৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫