০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
বাজেটে ভ্যাটের বড় পরিবর্তন: ছোট ব্যবসাও আসছে করজালে, বাড়তে পারে ফ্রিজ-এসির দাম খুলনায় ডেকে নিয়ে কুপিয়ে হত্যা যুবককে, পুরোনো হামলার যোগ খতিয়ে দেখছে পুলিশ ইউসিবিতে ৫,৫৯৫ কোটি টাকার সংরক্ষণ ঘাটতি, মূলধন সংকট নিয়ে অডিটরের গুরুতর সতর্কবার্তা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে বাংলাদেশের জয় সীমান্তে অপরাধ বা অবৈধ অনুপ্রবেশের ঘটনায় মৃত্যু হলে তা ‘সীমান্ত হত্যা’ নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা পেটের ভেতরেই রোগ শনাক্ত করবে ‘খাওয়া যায়’ এমন ইলেকট্রনিকস, চিকিৎসায় খুলছে নতুন দিগন্ত ট্রাম্পের হস্তক্ষেপে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত থামার আশা, নতুন করে আলোচনায় ইরান অটিজম থেরাপি খাতে বিস্ফোরক প্রবৃদ্ধি, সঙ্গে বাড়ছে বিল জালিয়াতির অভিযোগ ৮৪ বছরেও নতুন বাজি: ক্যাসিনো সাম্রাজ্য গড়তে এমজিএম কিনতে চান ব্যারি ডিলার আইপিএলের উত্থানে বদলে যাচ্ছে ক্রিকেটের মানচিত্র, বাড়ছে ক্লাবভিত্তিক আধিপত্যের প্রশ্ন

গণভোটের কোনো সাংবিধানিক ভিত্তি নেই: বিএনপি নেতা আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের সংবিধানে গণভোটের কোনো ধারা নেই। তিনি রাজনৈতিক দলগুলোকে সংযমী থেকে সংবিধান অনুসারে চলার আহ্বান জানিয়ে বলেন, “গণভোটের নামে রাজপথ উত্তপ্ত করা বিপজ্জনক হতে পারে।”

আমীর খসরু শনিবার (৮ নভেম্বর ২০২৫) রাজধানীর একটি হোটেলে ‘জনতার ইশতেহার’ শীর্ষক সংলাপে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের আওতায় গঠিত এবং সেই অনুযায়ী শপথ নিয়েছে। তাই রাজনৈতিক দলগুলো চাইলে নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে, সংসদে প্রস্তাব পাস করেই গণভোটের ব্যবস্থা করতে পারে।

তিনি বলেন, “আমাদের দাবি-আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু সব কিছু ঢাকায় বসে ঐকমত্যের নামে নির্ধারণ করা সম্ভব নয়। জনগণের কাছে যেতে হবে, তাদের মতামতই চূড়ান্ত।” বিএনপি নেতা আরও সতর্ক করেন, “রাজপথে মুখোমুখি রাজনীতি সংঘাত ও সহিংসতার ঝুঁকি বাড়ায়, যা গণতন্ত্রের জন্য ভালো নয়।”

বিএনপির নতুন ইশতেহার প্রসঙ্গে তিনি জানান, আসন্ন নির্বাচনে দলটি কর্মসংস্থান, গ্রামীণ অর্থনীতি, শিক্ষা ও বিনিয়োগ সংস্কারে অগ্রাধিকার দেবে। খসরু বলেন, “১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান তৈরির পরিকল্পনা আমাদের রয়েছে। বিনিয়োগ হবে টেকসই প্রবৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের দিকে, কোনো মেগা প্রকল্পে নয়।”

#রাজনীতি #বিএনপি #আমীরখসরু #গণভোট #বাংলাদেশসংবিধান #নির্বাচন২০২৫

জনপ্রিয় সংবাদ

বাজেটে ভ্যাটের বড় পরিবর্তন: ছোট ব্যবসাও আসছে করজালে, বাড়তে পারে ফ্রিজ-এসির দাম

গণভোটের কোনো সাংবিধানিক ভিত্তি নেই: বিএনপি নেতা আমীর খসরু

০৭:৪১:২২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫