০১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি: চ্যাম্পিয়ন পাবে ৫ কোটি ডলার, বাড়ছে সব দলের পুরস্কার দাপুটে জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ, শেষ ম্যাচেই নির্ধারিত হবে ভাগ্য জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর সেনা হেফাজতে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রিকশা ছিনতাইয়ের সন্দেহে রাজবাড়ীতে চালককে হত্যা, মরদেহ উদ্ধার যশোরে তরুণ সাংবাদিকের মরদেহ উদ্ধার, মানসিক চাপে মর্মান্তিক পরিণতি মেক্সিকোতে আইনকে হাতিয়ার বানিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ গুরগ্রামে আটক ১৩ বাংলাদেশি নাগরিককে মালদায় পাঠাল পুলিশ, শুরু হচ্ছে ফেরত পাঠানোর প্রক্রিয়া নির্বাসিত মিয়ানমারের রাঁধুনিদের হাতে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে দেশটির খাবার ফেনীতে মহাসড়কে বাসচাপায় নারী নিহত, উদ্ধার করেও বাঁচানো গেল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘনঘটা-২: বর্ষার ছন্দে জমে উঠল নৃত্য উৎসব

গাজায় মৃত মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া শিশুর মৃত্যু

  • Sarakhon Report
  • ০৬:১৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
  • 217

সারাক্ষণ ডেস্ক

দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলার পর মৃত মায়ের গর্ভ জন্ম নেয়া শিশুটির মৃত্যু হয়েছে । রবিবার মধ্যরাতের কিছু পরেই রাফাহ হাসপাতালে সিজারিয়ান সেকশনে শিশুটির জন্ম হয়। বিশৃঙ্খল পরিস্থিতিতে ডাক্তাররা একটি হ্যান্ড পাম্প ব্যবহার করে তার ফুসফুসে বাতাস ঠেলে শিশুটিকে পুনরুজ্জীবিত করেন। তবে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিশুটি মারা যান এবং তাঁর মায়ের পাশে তাঁকে দাফন করা হয়। যাঁর নামে তাঁর নাম সাবরিন রাখা হয়েছিল।

গত সপ্তাহান্তে রাফায় দুটি বিমান হামলায় নিহত ১৬ শিশুর মধ্যে বেবি সাবরিনও ছিল। তারা যেখানে থাকত সেই আবাসন কমপ্লেক্সকে লক্ষ্য করে বোমা হামলায় সবাই নিহত হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে যে, তারা হামাসের যোদ্ধাদের এবং পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করেছিল। সাবরিনের মা, যিনি সাবরিন নামেও পরিচিত, তখন সাড়ে সাত মাসের গর্ভবতী ছিলেন। যখন মধ্যরাতের ঠিক আগে আল-সাকানি পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলা হয়েছিল যখন তিনি, তার স্বামী শুকরি এবং তাদের তিন বছরের মেয়ে মালাক ঘুমিয়ে ছিলেন।

তিনি মারাত্মকভাবে আহত হন এবং তার স্বামী ও মালাক নিহত হন। কিন্তু উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছনোর সময় শিশুটি তার মায়ের গর্ভে বেঁচে ছিল।

তাঁরা সাবরিনকে হাসপাতালে নিয়ে যান। যেখানে চিকিৎসকরা শিশুটিকে প্রসবের জন্য একটি জরুরি সিজারিয়ান সেকশন করেন। শিশু সাবরিনকে পরে একটি ইনকিউবেটরে রাখা হয়েছিল। এ সময় চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান।

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি: চ্যাম্পিয়ন পাবে ৫ কোটি ডলার, বাড়ছে সব দলের পুরস্কার

গাজায় মৃত মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া শিশুর মৃত্যু

০৬:১৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪