০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
মতভেদ থেকে তাকফির: ধর্মের ব্যাখ্যা যখন সহিংসতার অস্ত্রে পরিণত হয় সৌদি আরবের উন্নয়নের নতুন মানদণ্ড: কৃত্রিম বুদ্ধিমত্তা কি শুধু প্রযুক্তি, নাকি রাষ্ট্রের সক্ষমতার পরীক্ষা? জীবাণু অস্ত্রের নিষেধাজ্ঞা যথেষ্ট নয়, নতুন হুমকি বায়োসন্ত্রাস কোরিয়ার ছোঁয়ায় নতুন স্বাদের ইনারি-সুশি: ভুট্টা, টোফু আর ঝাল মাখনের অনন্য মেলবন্ধন উত্তর কোরিয়া-রাশিয়ার সামরিক জোটে বদলে যাচ্ছে ইউরোপ ও ইন্দো-প্যাসিফিকের নিরাপত্তা সমীকরণ টানা পঞ্চম মাসে টয়োটার বৈশ্বিক বিক্রি কমল, চাপ বাড়ছে গাড়ি শিল্পে ইরানকে থামাতে পারবে কি চীন? উপসাগরীয় দেশগুলোর নতুন কূটনৈতিক পরীক্ষা বিমসটেককে অগ্রাধিকার দিচ্ছে নেপাল, আঞ্চলিক সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ ভূমিকম্পের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে কুমামোতো, ফিরছে পরিবহন ও শিল্প কার্যক্রম পরীক্ষায় নিয়ন্ত্রণ হারিয়ে তিন প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকে পড়ল অ্যানথ্রপিকের এআই মডেল

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে: রিজভী

চিকিৎসকদের পরামর্শ ছাড়াই বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নয়, জানালেন বিএনপি নেতারা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, সর্বশেষ পাওয়া তথ্যে দেখা যাচ্ছে—তার শারীরিক অবস্থা আগের মতোই স্থির রয়েছে।

রিজভী জানান, চিকিৎসকদের পক্ষ থেকে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে এখনো কোনো পরামর্শ দেওয়া হয়নি। তিনি বলেন, চিকিৎসক দলের বরাত দিয়ে বলা হয়েছে—তার অবস্থা অবনতি হয়নি, তবে উল্লেখযোগ্য উন্নতিও হয়নি।

সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে রিজভী জানান, তিনি উপযুক্ত সময়েই দেশে ফিরবেন। এ ব্যাপারে এখনো কোনো নতুন তথ্য নেই। পরিস্থিতি অনুকূল হলে তিনি দেশে ফিরে আসবেন বলেও তিনি মন্তব্য করেন।

রিজভী আরও জানান, তারেক রহমান নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং খালেদা জিয়ার চিকিৎসার সব দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, যার মধ্যে প্রয়োজনে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টিও রয়েছে।

এর আগে শনিবার রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডা. এজেএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, মেডিকেল টিম যে চিকিৎসা দিচ্ছে, তিনি তা গ্রহণ করতে পারছেন। তবে তার শারীরিক অবস্থা এখনো বিদেশে ভ্রমণের জন্য উপযোগী নয়। তিনি বলেন, চিকিৎসক বোর্ড অনুমতি দিলেই বিদেশে নেওয়ার সব প্রস্তুতি রাখা হয়েছে।

২৩ নভেম্বর একাধিক শারীরিক জটিলতা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে বেগম খালেদা জিয়া সেখানে চিকিৎসাধীন আছেন।

জনপ্রিয় সংবাদ

মতভেদ থেকে তাকফির: ধর্মের ব্যাখ্যা যখন সহিংসতার অস্ত্রে পরিণত হয়

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে: রিজভী

০৬:৪০:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫