১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
শিক্ষকদের আত্মত্যাগে নয়, ন্যায্য মর্যাদায় গড়ে ওঠে শিক্ষাব্যবস্থা প্রাণনাশের আশঙ্কা থাকলেও দেশে ফিরবেন শেখ হাসিনা: এএফপিকে জানালেন সাবেক প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতির নতুন বিপদ: বাণিজ্য নয়, ভারসাম্যহীনতার গভীর সংকট ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৫০; হাসপাতালে ভর্তি ১৪,৬৯০ আসামে বন্যায় মৃত বেড়ে ৭৫, ক্ষতিগ্রস্ত ১১ লাখের বেশি মানুষ একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীরা এখন জরুরি প্রয়োজনে তুলতে পারবেন ১০ লাখ টাকা নেপালে বাঘের সংখ্যা বেড়ে ৪২৯, ২০১০ সালের তুলনায় প্রায় চার গুণ কোস্টগার্ডের বিরুদ্ধে গুমের অভিযোগ: মিরাজ শেখকে উদ্ধারে বিচার বিভাগীয় তদন্ত চাইল আসক ক্ষমতার অসুখ: নেতৃত্বের সবচেয়ে বড় বিপদ অহংকার নয়, জবাবদিহির অভাব ফরচুন গ্লোবাল ৫০০: আয় ধরে রাখলেও মুনাফায় যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক পিছিয়ে চীনা কোম্পানিগুলো

শিল্পকলার সব অনুষ্ঠান ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

শুক্রবার একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনিবার্য কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল অনুষ্ঠান ও প্রদর্শনী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।”

শনিবার রাষ্ট্রীয় শোকের কারণে সব অনুষ্ঠান বন্ধ থাকবে; রোববার থেকে চালু হতে পারে, আবার নাও হতে পারে বলে আভাস দিয়েছেন এই কর্মকর্তা।

শনিবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃতুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

শোক দিবস একদিন হলেও শিল্পকলা কতদিন বন্ধ থাকবে, জানতে চাইলে শিল্পকলার এই পরিচালক বলেন, “অনিবার্য কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল অনুষ্ঠান ও প্রদর্শনী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।”

এদিকে নাট্যদল ‘অবলোকন’ মঞ্চে এনেছে নতুন প্রযোজনা ‘গন্ধসূত্র’। বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে এই নাটকের উদ্বোধনী প্রদর্শনী হয়।

শুক্রবার সন্ধ্যায় নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হওয়ার কথা ছিল একই মিলনায়তনে।

কিন্তু শুক্রবার শিল্পকলা একাডেমি থেকে প্রদর্শনীর জন্য মিলনায়তন বরাদ্দ স্থগিত করায় আর প্রদর্শনী করা সম্ভব হয়নি।

‘গন্ধসূত্র’ নাটকের নির্দেশক কাজী তৌফিকুল ইসলাম ইমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “দেশের অরাজক পরিস্থিতির কারণে আজকে শিল্পকলা একাডেমি বন্ধ রাখা হয়েছে। এজন্য আমাদের প্রদর্শনী বাতিল করতে হয়েছে।”

শুক্রবার সকালে অবলোকনের ফেইসবুক পেইজে এক ঘোষণায় বলা হয়, “অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, দেশের অরাজক পরিস্থিতিতে ১৯ ডিসেম্বর শুক্রবার ‘গন্ধসুত্র’ নাটকের আজকের প্রদর্শনী বন্ধ রাখতে বাধ্য হচ্ছি।”

যারা অগ্রিম টিকিট নিয়েছেন তাদের সাথে যোগাযোগ করে টাকা ফেরত দেয়ার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে অবলোকনের ফেইসবুক পেইজে।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকদের আত্মত্যাগে নয়, ন্যায্য মর্যাদায় গড়ে ওঠে শিক্ষাব্যবস্থা

শিল্পকলার সব অনুষ্ঠান ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত

১২:২৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫