০১:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যা, নৌকায় ঘর ছাড়ছেন মানুষ পাকিস্তানের পাসপোর্ট বিশ্বের চতুর্থ দুর্বল, ১০১তম অবস্থানে অনলাইন জুয়া বন্ধে বাংলাদেশ ব্যাংক, সিআইডি ও বিকাশের যৌথ সচেতনতা অভিযান রাবিতে ছাত্রীকে হত্যার হুমকি ও রাকসু কার্যালয়ে হামলা, ছয় দফা দাবিতে উত্তাল ক্যাম্পাস জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩, ধ্বংসস্তূপে চলছে মরিয়া উদ্ধার অভিযান সুন্দরবনে বাড়ছে রয়েল বেঙ্গল টাইগার, এক দশকে বাঘের সংখ্যা বেড়ে ১২৫ চকবাজারে দুই ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ, চালকের মৃত্যু বাংলাদেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ পাকিস্তানি সৌন্দর্যের বাঁধাধরা মানদণ্ডে আমি মানি না: কুবরা খান আবার ফিরছে ‘পাকিস্তান আইডল’, দ্বিতীয় আসরের ফাইনাল হবে শিগগিরই

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, ভেতর থেকে কেমিক্যাল-ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে একটি মাদ্রাসা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শিশুসহ চারজন আহত হয়েছেন। বিস্ফোরণের পর ভবনের ভেতর থেকে কেমিক্যাল, ককটেল ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ, যা ঘটনাটিকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ঢাকার কেরানীগঞ্জে একটি মাদ্রাসা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ চারজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ককটেল, কেমিক্যাল জাতীয় দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদ্রাসার মালিকের স্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার একতলা ভবনে এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, মাদ্রাসাটি শেখ আল আমিন নামের একজন পরিচালনা করেন। দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দে মাদ্রাসায় বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে ভবনের চারপাশের দেয়াল উড়ে যায়। বিস্ফোরণে একতলা ভবনের দুটি কক্ষের দেয়াল সম্পূর্ণ ধসে পড়ে এবং ছাদ ও বিমে ফাটল দেখা দেয়। এছাড়া পাশের আরও দুটি কক্ষেও ফাটল ধরেছে।

আফসার উদ্দিন নামের এক ব্যক্তি জানান, মাদ্রাসাটিতে প্রায় ৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করত। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় মাদ্রাসা বন্ধ ছিল।

কেরানীগঞ্জে বিস্ফোরণে উড়ে গেল মাদ্রাসা ভবন শিশুসহ আহত ৪

এ ঘটনায় মাদ্রাসার পরিচালক শেখ আল আমিন (৩২), তার স্ত্রী আছিয়া বেগম (২৮) এবং তাদের তিন সন্তানের মধ্যে দুই ছেলে উমায়েত (১০) ও আব্দুল্লাহ (৭) আহত হন। আহতদের মধ্যে স্ত্রী ও দুই সন্তানকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

জানা গেছে, ভবনের এক পাশে তিনটি কক্ষে মাদ্রাসার কার্যক্রম পরিচালিত হতো। অপর পাশের একটি কক্ষে পরিচালক শেখ আল আমিন পরিবারসহ গত তিন বছর ধরে বসবাস করে আসছিলেন।

বাড়ির মালিক পারভীন বেগম বলেন, তিন বছর ধরে তার বাড়ি ভাড়া নিয়ে মুফতি হারুন মাদ্রাসা পরিচালনা করতেন। পরে তিনি তার শ্যালক আল আমিন ও তার স্ত্রী আছিয়াকে মাদ্রাসা পরিচালনার দায়িত্ব দেন। হারুন মাঝে মাঝে মাদ্রাসায় আসতেন এবং তিনি নিয়মিত খোঁজখবর নিতেন। তবে মাদ্রাসার আড়ালে কী কার্যক্রম চলছিল, তা তিনি বুঝতে পারেননি বলে জানান।

এ বিষয়ে শুক্রবার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ঘটনাস্থল থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেল, দাহ্য পদার্থ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মাদ্রাসার মালিক আল আমিনের স্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

#Keraniganj #Dhaka #MadrasahBlast #Explosion #BombMaterials #PoliceInvestigation #BangladeshNews

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যা, নৌকায় ঘর ছাড়ছেন মানুষ

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, ভেতর থেকে কেমিক্যাল-ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

১১:০০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫