১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
রাষ্ট্রপতি বেছে নিতে তাড়াহুড়ো করছে না সরকার, বেশি আলোচনায় কার নাম পেপটাইড ইনজেকশনের উন্মাদনা: বিজ্ঞান যতটা বলছে, বাজার তার চেয়ে অনেক বেশি প্রতিশ্রুতি দিচ্ছে ইসলামে নারীর মর্যাদা: মূল উৎসে ফিরে দেখার সময় টোকিও ট্রায়াল: অসমাপ্ত ন্যায়বিচারের দীর্ঘ ছায়া নতুন ‘কমিক’ নকশায় এয়ার জর্ডান ৪, অনলাইনে কিনতে পারবেন আজই কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড় এত দ্রুত, ভবিষ্যৎ নিয়ে চিন্তায় এর নির্মাতারাও সৌদি আরবের পরমাণু চুক্তিতে বিশ্বজুড়ে নতুন অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা নির্বাচনের মুখোশ খুলে ফেললে গণতন্ত্রের সামনে যে ভয়াবহ বিপদ অগ্ন্যাশয়ের ক্যানসারে নতুন আশার আলো, ওষুধ উদ্ভাবনে আমেরিকার মডেল নিয়ে নতুন আলোচনা ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, কূটনৈতিক সমাধানের পথ এখনো অনিশ্চিত

ফার ইস্টার্ন রিভউ এর সাংবাদিক সৈয়দ কামাল উদ্দিন আর নেই

  • Sarakhon Report
  • ০২:৫৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
  • 141

সারাক্ষণ ডেস্ক

হলিডে পত্রিকার সম্পাদক  অধুনা লুপ্ত ফার ইস্টার্ন  রিভউ এর ঢাকাস্থ প্রতিনিধি ও কলাম লেখক সৈয়দ কামাল উদ্দিন আর নেই। মঙ্গলবার দুপুর আড়াইটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। তিনি দুই ছেলে ও নাতিনাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে  গেছেন।

প্রবীণ সাংবাদিক সৈয়দ কামাল উদ্দিন ১৯৬১ সালে দৈনিক আজাদ পত্রিকা দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৬৭-১৯৭১ সাল পর্যন্ত টানা চার বার জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৪ সালে হংকং ভিত্তিক ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ বন্ধ হওয়া পর্যন্ত তিনি পত্রিকাটির ঢাকা সংবাদদাতা ও ফ্রিল্যান্স লেখক ছিলেন। তিনি ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ মিশনে মিনিস্টার প্রেস হিসেবে কাজ করেন। ওয়াশিংটন থেকে ফিরে তিনি ফিনান্সিয়াল এক্সপ্রেস, দ্যা নিউএজ, দ্যা হলিডে এবং  দ্যা ইকোনমিক বিজনেস রিভিউ অফ ডন পত্রিকায় লেখালেখি করেন। ২০০৫ সালে তিনি সাপ্তাহিক হলিডে পত্রিকায় যোগ দেন।

গতকাল এশার নামাজের পর ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদে (আল্লাহ মসজিদে) নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি বেছে নিতে তাড়াহুড়ো করছে না সরকার, বেশি আলোচনায় কার নাম

ফার ইস্টার্ন রিভউ এর সাংবাদিক সৈয়দ কামাল উদ্দিন আর নেই

০২:৫৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪