০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
দুবাইয়ের আসল শক্তি করছাড় নয়, আস্থার প্রতিষ্ঠান বাণিজ্যিক গ্যাসের দামে বড় স্বস্তি, তবে বেড়েছে বিমান জ্বালানির দাম হাম ভাইরাসে জিনগত পরিবর্তনের প্রমাণ মেলেনি, টিকার সুরক্ষা এখনও কার্যকর: আইসিডিডিআর,বি আগুনের বিরুদ্ধে ইউরোপের নতুন ‘নীরব সেনা’—বন রক্ষায় গাধার অভিনব ব্যবহার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, দেশে মৃতের সংখ্যা বেড়ে ৮৪৪ ‘তেলাপোকা’ থেকে তুমুল গণজাগরণ: তিন তরুণের হাত ধরে কাঁপল ভারতের ছাত্র আন্দোলন প্রশ্নফাঁস ঠেকাতে ভারতের নতুন আইন: তদন্ত ৬০ দিনে, বিচার তিন মাসে, শাস্তি আরও কঠোর ভূমধ্যসাগরের ঢেউ পেরিয়ে সেউতায় হাজারো মানুষের মরিয়া ছুটে চলা, অভিবাসন সংকটে চাপে স্পেন যুদ্ধের ক্ষত, নেতৃত্বের সংকট এবং ইসরায়েলের নতুন রাজনৈতিক সন্ধিক্ষণ রোগনির্ণয়ের যুগে আমরা কি অতিরিক্ত লেবেল দিচ্ছি?

হাসপাতাল থেকে ছাড় পেলেন ওবায়দুল কাদের

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে ভারতে কলকাতার একটি হাসপাতালে দুদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার ছাড় পেয়েছেন। দলটির একাধিক নেতা পৃথকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন।

চিকিৎসা ও শারীরিক অবস্থা
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাসিম জানিয়েছেন, বয়সজনিত নানা শারীরিক জটিলতার কারণে ওবায়দুল কাদের নিয়মিত চিকিৎসার মধ্যে থাকেন। শীতের প্রকোপে সাম্প্রতিক সময়ে তার অসুস্থতা কিছুটা বেড়েছিল। মূলত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্যই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা শেষে সোমবার তাকে ছাড়পত্র দেন।

গুজব প্রসঙ্গে দলের বক্তব্য
নাসিম আরও বলেন, কিছু গণমাধ্যমে তাকে ভেন্টিলেটারে নেওয়ার মতো খবর প্রকাশ হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। বাস্তবে তার শারীরিক অবস্থা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

ভর্তির পেছনের কারণ
ভারতে অবস্থানরত দলের আরেক নেতা জানান, গত সপ্তাহ থেকে ওবায়দুল কাদের শ্বাসকষ্টে ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শে শুরুতে বাসায় অক্সিজেন দেওয়া হলেও পরে বিস্তারিত পরীক্ষা করানোর জন্য দুদিনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

দলনেত্রীর খোঁজখবর
ওই নেতা আরও জানান, দলের সভাপতি শেখ হাসিনাকে ওবায়দুল কাদেরের অসুস্থতার বিষয়টি জানানো হয়েছে এবং তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন।

হাসপাতালের নাম প্রকাশ নয়
তবে কলকাতার কোন হাসপাতালে ওবায়দুল কাদের চিকিৎসা নিয়েছেন, সে বিষয়ে আওয়ামী লীগের নেতারা নির্দিষ্ট করে কিছু জানাতে রাজি হননি।

জনপ্রিয় সংবাদ

দুবাইয়ের আসল শক্তি করছাড় নয়, আস্থার প্রতিষ্ঠান

হাসপাতাল থেকে ছাড় পেলেন ওবায়দুল কাদের

১১:১৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬