১১:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভারত থেকে মোম্বাসা, মোম্বাসা থেকে উগান্ডা—যেভাবে সুধীর রুপারেলিয়া গড়লেন ১.৩ বিলিয়ন ডলারের সাম্রাজ্য গাজায় যুদ্ধবিধ্বস্ত ভবন ধসে নিহত অন্তত ২০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ গ্যাস-বিদ্যুৎ সংকটে নিটওয়্যার শিল্প, মধ্যপ্রাচ্যের জ্বালানি ঝুঁকি বাড়ালে সামনে কী স্মার্ট চশমার জনপ্রিয়তা বাড়ছে, বাড়ছে গোপনে ভিডিও ধারণের ভয় রাশিয়ার হয়ে যুদ্ধে বিদেশি যোদ্ধারা, সামনে ভয়াবহ মৃত্যুর গল্প ছুটির দিনেও পাসপোর্ট সেবা, স্বস্তি মালয়েশিয়ার প্রবাসীদের চীনের বিরুদ্ধে ইরানকে সহায়তার অভিযোগ উড়িয়ে দিলেন ট্রাম্প ব্রিকস নৈশভোজে শুধু নিরামিষ খাবার, ভারতে রাজনৈতিক বিতর্ক ট্রাম্পের দাবি, এআই নিয়ে ভয় দেখাচ্ছে ‘নেতিবাচক শক্তি’ আয়ারল্যান্ড এক হওয়ার পক্ষে আবারও ট্রাম্প, স্কটল্যান্ড নিয়ে এখনই কথা নয়

দুবাইয়ে শিশুদের মন জয় লেবানিজ সুপারস্টার ন্যান্সি আজরামের

দুবাইয়ের ঝলমলে আলোয় লালগালিচা বসার আগেই সবচেয়ে কঠিন বিচারকদের মন জয় করে নিয়েছিলেন ন্যান্সি আজরাম। সেই বিচারকরা আর কেউ নন, শিশুরা। দুবাইয়ে পারিবারিক অ্যানিমেশন ছবি ডলফিন বয় টু-এর প্রিমিয়ারের আগে শিশুদের বিনোদন কেন্দ্র কিডজানিয়ায় সময় কাটিয়ে ছোট ভক্তদের সঙ্গে প্রাণ খুলে কথা বলেন লেবানিজ সুপারস্টার ন্যান্সি আজরাম। এরপর দুবাই মলের রিল সিনেমাসে পৌঁছাতেই উচ্ছ্বসিত ভক্তদের ভিড় জমে যায়। আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কণ্ঠগুলোর এক ঝলক দেখার জন্য অপেক্ষা করছিল সবাই।

উৎসবমুখর প্রিমিয়ার আর শিশুদের ভালোবাসা
ডলফিন বয় টু ছবির মিশরীয় আরবি সংস্করণে ন্যান্সি আজরাম কণ্ঠ ও সংগীত দিয়েছেন। ছবির আবেগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তাঁর গাওয়া দুটি মৌলিক গান ‘মা আশাবনা’ ও ‘আনা শোরা লিক’। প্রিমিয়ারের ঠিক আগে কথা বলতে গিয়ে তিনি জানান, গানগুলো প্রথম শোনার মুহূর্ত থেকেই তাঁকে নাড়া দিয়েছে। তাঁর ভাষায়, গান শুনেই তিনি ছবির সঙ্গে যুক্ত হতে চেয়েছেন।

Image

অ্যানিমেশন আর শিশুদের জন্য গান গাওয়ার অভিজ্ঞতা
ন্যান্সি বলেন, অ্যানিমেশন তাঁর জন্য নতুন নয়। শিশুদের জন্য গান গাওয়ার অভিজ্ঞতাও তাঁর রয়েছে। তবু প্রতিবারই এই ধরনের কাজ তাঁকে আলাদা আনন্দ দেয়। তাঁর মতে, শিশুদের জন্য লেখা বা গান গাওয়া সবচেয়ে কঠিন শিল্পগুলোর একটি। কারণ শিশুরা খুবই নির্মল ও সৎ। তারা যা অনুভব করে, সেটার প্রতিই সঙ্গে সঙ্গে সাড়া দেয়। ভালো লাগলে প্রথম শোনা থেকেই ভালোবাসে। এই সততাই শিল্পীদের জন্য বড় চ্যালেঞ্জ।

ছবির গল্প আর গান নিয়ে আবেগ
তিনি জানান, ছবির গল্প, সংগীত, পুরো প্রজেক্টের সৌন্দর্য তাঁকে মুগ্ধ করেছে। তাই এমন প্রস্তাব এলে তিনি আনন্দের সঙ্গেই গ্রহণ করেন। এই ছবিতে কাজ করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন।

Image

সামনের দিনের পরিকল্পনা
আগামী দিনের পরিকল্পনা নিয়ে ন্যান্সি আজরাম বলেন, নতুন গান, নতুন অ্যালবামের কাজ, মিউজিক ভিডিও এবং কনসার্টের প্রস্তুতি সবই চলছে। সঙ্গীত আর মঞ্চ ঘিরেই তাঁর ব্যস্ততা অব্যাহত থাকবে।

দুবাইয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক
দুবাইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক প্রসঙ্গে ন্যান্সি বলেন, এই শহরকে তিনি ভীষণ ভালোবাসেন। এখানে আসা, নানা আয়োজন আর শহরের অবিরাম উন্নয়ন তাঁকে মুগ্ধ করে। মাসে মাসে পরিবর্তন চোখে পড়ে। এই কারণেই দুবাইয়ে আসতে তিনি সব সময়ই আনন্দ পান।

জনপ্রিয় সংবাদ

ভারত থেকে মোম্বাসা, মোম্বাসা থেকে উগান্ডা—যেভাবে সুধীর রুপারেলিয়া গড়লেন ১.৩ বিলিয়ন ডলারের সাম্রাজ্য

দুবাইয়ে শিশুদের মন জয় লেবানিজ সুপারস্টার ন্যান্সি আজরামের

০৫:০২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬