০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

গাইবান্ধা–৩ আসনের স্বতন্ত্র প্রার্থী রংপুরে অচেতন অবস্থায় উদ্ধার

রংপুর শহরে অচেতন অবস্থায় উদ্ধার হয়েছেন গাইবান্ধা–৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমান। শুক্রবার সন্ধ্যায় নগরীর মডার্ন মোড় এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মডার্ন মোড় সড়কে এক ব্যক্তি অচেতন হয়ে পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তাজহাট থানা পুলিশ। পরে ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে তার পরিচয় নিশ্চিত হয়। তিনি গাইবান্ধা–৩, পালাশবাড়ী–সাদুল্লাপুর আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান।

অজ্ঞান পার্টির খপ্পরে' গাইবান্ধার এমপি প্রার্থী, রংপুর থেকে উদ্ধার | প্রথম  আলো

ঢাকা থেকে ফেরার পথে ঘটনা

আজিজার রহমান জানান, তার মনোনয়নপত্র প্রথমে বাতিল হলেও আপিল শুনানির মাধ্যমে প্রার্থিতা ফিরে পান। সে কারণে তিনি সম্প্রতি ঢাকায় গিয়েছিলেন। প্রার্থিতা পুনরুদ্ধারের পর বৃহস্পতিবার রাতে বাসে করে গাইবান্ধার উদ্দেশে রওনা হন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে বলেন, ঢাকার বাসে ওঠার পর পরিচিত এক ব্যক্তি তার সঙ্গে যাত্রা করছিল। পথে ওই ব্যক্তি তাকে ডিম খেতে দেন। ডিম খাওয়ার কিছু সময় পর তিনি অসুস্থ বোধ করেন এবং এরপর আর কিছু মনে নেই।

চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুটের অভিযোগ

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তিনি ঢাকা থেকে গাইবান্ধাগামী পিংকি এন্টারপ্রাইজ পরিবহনের বাসে ছিলেন। ওই বাসে একটি চেতনানাশক চক্র তাকে ডিমের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। পরে তাকে রংপুরের মডার্ন মোড় এলাকায় নামিয়ে রেখে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় চক্রটি।

রংপুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী

পুলিশ হেফাজতে, গাইবান্ধায় হস্তান্তরের প্রস্তুতি

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, উদ্ধার করার পর আজিজার রহমানকে থানায় নেওয়া হয়। এরই মধ্যে তার নিখোঁজের বিষয়ে গাইবান্ধার সাদুল্লাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। সাদুল্লাপুর থানার পুলিশ রংপুরে পৌঁছালে তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

আজিজার রহমান আরও জানান, থানায় জ্ঞান ফেরার পর তিনি শুধু শাহিন নামের এক ব্যক্তির সঙ্গে যাত্রার কথা মনে করতে পারছেন। এর পরের ঘটনাগুলো তার স্মৃতিতে নেই

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

গাইবান্ধা–৩ আসনের স্বতন্ত্র প্রার্থী রংপুরে অচেতন অবস্থায় উদ্ধার

১১:৫৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬