০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
হরমুজ ও বাব এল-মান্দেবে জাহাজ চলাচল স্বাভাবিক, শান্তি আলোচনার অনিশ্চয়তা কাটেনি তাইওয়ানের বৃহৎ যুদ্ধমহড়া শুরু, যুদ্ধক্ষেত্রের অনিশ্চয়তা মোকাবিলায় নতুন কৌশলের পরীক্ষা বসনিয়া-হার্জেগোভিনার ইউরোপযাত্রা: স্থিতিশীলতার পরীক্ষায় দেশীয় নেতৃত্ব ও আন্তর্জাতিক আস্থার প্রশ্ন জ্বালানি নিরাপত্তায় ৪২ বিলিয়ন ডলারের তহবিল গড়ছে ভারত, গ্যাস ব্যবহারকারীদের ওপর নতুন শুল্কের পরিকল্পনা ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ, প্রায় ৫৮ হাজার শিক্ষার্থীকে আবার পরীক্ষা দিতে বলল মেক্সিকোর শীর্ষ বিশ্ববিদ্যালয় হরমুজ ও বাব এল-মান্দেবে জাহাজ চলাচল স্বাভাবিক, শান্তি আলোচনার অনিশ্চয়তা কাটেনি সাইবার প্রতারণা দমনে কঠোর আইন, মৃত্যুদণ্ডের বিধান অনুমোদন করল মিয়ানমারের জান্তা যুক্তরাষ্ট্রের ছাতার নিচে কতটা নিরাপদ জাপানের ইয়েন? রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল কিয়েভ, নিহত অন্তত ১৭ মিয়ানমারের পাহাড়ে শুরু হয়েছে ২১ শতকের নতুন ‘গ্রেট গেম’  ও বাংলাদেশ   

ইউজিসি সিন্ডিকেটের দখলে, বঞ্চিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত সহসভাপতি মো. রিয়াজুল ইসলাম অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে কোনো জবি শিক্ষক না থাকায় জগন্নাথ বিশ্ববদ্যালয় সেখানে বৈষম্যের শিকার হচ্ছে। তাঁর দাবি, একটি নির্দিষ্ট গোষ্ঠী বা সিন্ডিকেট পুরো কমিশনকে কার্যত নিয়ন্ত্রণ করছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিতভাবে বঞ্চিত করা হয়েছে -ইউজিসি  চেয়ারম্যান | দৈনিক এশিয়ান মিরর

সোমবার মার্কেটিং বিভাগের সম্মেলন কক্ষে ক্যাম্পাস সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইউজিসিতে সিন্ডিকেটের প্রভাবের অভিযোগ
রিয়াজুল ইসলাম বলেন, ইউজিসির ভেতরে একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যেখানে একটি মাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই প্রভাব বিস্তার করছেন। তিনি বলেন, অনেক বিষয় প্রকাশ্যে বলা সম্ভব নয়, তবে বাস্তবতা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। এসব সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চান বলেও জানান তিনি।

ইউজিসিতে জবি'র শিক্ষক না থাকায় বৈষম্যের শিকার হচ্ছি : জকসু ভিপি

ছাত্র সংসদের দপ্তর সংকট
তিনি আরও বলেন, বর্তমানে জবি ছাত্র সংসদের কোনো স্থায়ী দপ্তর নেই। ফলে সাংগঠনিক ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় মারাত্মক অসুবিধা তৈরি হচ্ছে এবং দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হচ্ছে।

সাংবাদিকদের কাছে কর্মকাণ্ডের বিবরণ
মতবিনিময় সভায় সহসভাপতির সঙ্গে ছাত্র সংসদের অন্যান্য নবনির্বাচিত প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাঁরা গত বিশ দিনে ছাত্র সংসদের বিভিন্ন উদ্যোগ ও কর্মকাণ্ড সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের সংশোধিত প্রকল্পের অনুমোদন

দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের অগ্রগতি
দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে এক প্রশ্নের জবাবে রিয়াজুল ইসলাম বলেন, প্রকল্পের দ্বিতীয় ধাপের বিস্তারিত প্রকল্প প্রস্তাব ইউজিসির সঙ্গে সমন্বয় করে প্রস্তুতের কাজ চলছে। জাতীয় নির্বাচনের আগে এটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে অনুমোদনের চেষ্টা করা হচ্ছে।

ছাত্র হল নির্মাণ নিয়ে আলোচনা
তিনি জানান, সেনাবাহিনীর সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বৈঠক না হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে ছাত্র হল নির্মাণের জন্য ভূমি ভরাটসহ প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবি ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম আরিফ, সহসাধারণ সম্পাদক মাসুদ রানা, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিলসহ অন্যান্য নির্বাচিত প্রতিনিধিরা।

জনপ্রিয় সংবাদ

হরমুজ ও বাব এল-মান্দেবে জাহাজ চলাচল স্বাভাবিক, শান্তি আলোচনার অনিশ্চয়তা কাটেনি

ইউজিসি সিন্ডিকেটের দখলে, বঞ্চিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

০২:০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬