০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
একাকীত্বের সব উত্তর থেরাপি নয়, সম্পর্কই হতে পারে সবচেয়ে বড় ওষুধ ভাইরাল খাবারের নেশা: এক বাটি হিমায়িত দইয়ের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা কেন? মাইকেল জ্যাকসনের জীবনীচিত্র ঘিরে বিশ্বজুড়ে আবেগের ঢেউ, ভক্তদের মধ্যে ফিরেছে পুরোনো শোক অভিশপ্ত সাপ ঢাকার নির্দিষ্ট সড়কে আসছে ‘যানজট শুল্ক’, কিলোমিটারপ্রতি প্রস্তাব ৬.২৭ টাকা চট্টগ্রামে প্রকাশ্যে গুলি: পাঁচলাইশে যুবক নিহত, তদন্তে নেমেছে পুলিশ আপনার অতীতই কি বার্ধক্যে চোখ ভিজিয়ে দেয়? স্মৃতি, আবেগ আর জীবনের শেষ অধ্যায়ের নীরব ভাষা ১৭ দিন পর সীমান্তের শূন্যরেখা থেকে উধাও ৩ যুবক, তাদের অবস্থান নিয়ে ধোঁয়াশা রেমিট্যান্সে ছন্দপতন, জুনে আট মাসের সর্বনিম্ন প্রবাসী আয় বিজয়ের ভক্তের হাতে ‘অপহরণের’ অভিজ্ঞতা জানালেন ছেলে জেসন সঞ্জয়

সংস্কার ছাড়া ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ অসম্ভব: জামায়াত আমিরের স্পষ্ট বার্তা

বাংলাদেশে ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র গঠন করতে হলে জুলাইয়ের চেতনা মানতে হবে এবং পাঁচ আগস্টের পর প্রয়োজনীয় সংস্কার গ্রহণ করতে হবে—এ দুটোকে অস্বীকার করে এগোনো সম্ভব নয়। এমন স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যারা এই চেতনা ও সংস্কারের প্রয়োজন স্বীকার করে না, তাদের নিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়া যাবে না।

লাকসাম স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশ

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। সমাবেশে তিনি জনগণকে ফ্যাসিবাদবিরোধী শক্তির পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং বলেন, এই দেশ কারও পারিবারিক সম্পত্তি নয়, কারও বেগমপাড়াও নয়। আমাদের একমাত্র পরিচয় গর্বিত বাংলাদেশ।

সমাবেশ থেকে জনগণকে কী বার্তা দিলো জামায়াত

দ্বিচারিতার বিরুদ্ধে জনরোষ

ডা. শফিকুর রহমান বলেন, এক হাতে পরিবারের কার্ড আর অন্য হাতে মায়েদের ওপর নির্যাতন—এ ধরনের দ্বিচারিতা আর মেনে নেবে না মানুষ। মা ও বোনদের শরীর আঘাত করা গেলেও মানুষের মন কখনো দমন করা যায় না। ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানো মায়েদের সন্তানরা পাহাড়ের মতো অটল এবং সদা সতর্ক।

ভোটের অধিকার নিয়ে হুঁশিয়ারি

তিনি সতর্ক করে বলেন, নিজের ভোট ছাড়া অন্য কারও ভোটে হাত বাড়ানো চলবে না। জনগণের ভোটে হস্তক্ষেপের চেষ্টা হলে প্রতিরোধ গড়ে উঠবে। বাংলাদেশের তরুণরা সিংহের মতো জেগে উঠবে, তাদের আর দমিয়ে রাখা যাবে না।

হাসনাত আব্দুল্লাহর সম্পদের পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা

মঞ্চে অন্যান্য নেতৃবৃন্দ

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, ডাকসুর সহসভাপতি শাদিক কায়েম এবং কেন্দ্র ও স্থানীয় এগারো দলীয় জোটের নেতারা।

জনপ্রিয় সংবাদ

একাকীত্বের সব উত্তর থেরাপি নয়, সম্পর্কই হতে পারে সবচেয়ে বড় ওষুধ

সংস্কার ছাড়া ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ অসম্ভব: জামায়াত আমিরের স্পষ্ট বার্তা

১০:৪২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬