০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬
পাকিস্তানে বিনিয়োগে নতুন ডাক, দুবাইয়ে বৈশ্বিক উদ্যোগের ঘোষণা ঝুঁকি এড়াতে প্রযুক্তি ছেড়ে ছোট প্রতিষ্ঠানে ঝুঁকছেন বিনিয়োগকারীরা, বাজারে বদলের স্পষ্ট ইঙ্গিত ভারতীয় শেয়ারবাজারে স্বস্তির হাওয়া, তবু বড় বিনিয়োগে সতর্কতা ইসলামাবাদের মসজিদে বিস্ফোরণ ঘিরে বিশ্ব প্রতিক্রিয়া, চীন ও তুরস্কের কঠোর নিন্দা ১৯ বছর পর আকাশ ভরাল বসন্তের ঘুড়ি, লাহোরে উৎসব বাড়ল ভোর পর্যন্ত লাক্ষাদ্বীপের আগাতি দ্বীপে উচ্ছেদের আশঙ্কা, প্রতিরক্ষা ও পর্যটন প্রকল্প ঘিরে উদ্বেগে বাসিন্দারা ভুল পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের ইরান নীতি কুষ্টিয়ার এক দম্পতির কাছে ভোট দেওয়ার মূল্য ৬৫০ টাকা, যা তাদের পক্ষে জোগাড় করা অসম্ভব ভারত-মালয়েশিয়া সন্ত্রাসবিরোধী লড়াই জোরদার, ভিসা সহজীকরণ ও নতুন কনস্যুলেট ঘোষণায় দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন গতি ক্যানসারে হারিয়েও বাঁচিয়ে রাখছেন হাজারো জীবন

ভারত-মালয়েশিয়া সন্ত্রাসবিরোধী লড়াই জোরদার, ভিসা সহজীকরণ ও নতুন কনস্যুলেট ঘোষণায় দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন গতি

ভারত ও মালয়েশিয়া সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে যৌথভাবে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। কুয়ালালামপুরে দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আনোয়ার ইব্রাহিমের বৈঠকে সব ধরনের সন্ত্রাসবাদ, বিশেষ করে সীমান্ত পারের সন্ত্রাসের নিন্দা জানিয়ে শূন্য সহনশীলতার নীতি অনুসরণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত ও ধারাবাহিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

শ্রমিক ও পেশাজীবীদের চলাচলে আরও সহজতা

দুই নেতা ভারত ও মালয়েশিয়ার মধ্যে শ্রমিক ও পেশাজীবীদের চলাচল আরও সহজ করার  বিষয়ে একমত হন। চলমান ভিসা সহজীকরণ প্রক্রিয়া পর্যটন ও ব্যবসায়িক ভ্রমণ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে তারা উল্লেখ করেন। পাশাপাশি দুই দেশের মধ্যে   যোগাযোগ আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি ও পুনর্ব্যক্ত করা হয়।

India and Malaysia Reaffirm Joint Stand Against Terrorism, Radicalisation  and Extremism | India and Malaysia Reaffirm Joint Stand Against Terrorism,  Radicalisation and Extremism

মালয়েশিয়ায় ভারতের প্রথম কনস্যুলেট

মালয়েশিয়ায় ভারতের প্রথম কনস্যুলেট স্থাপনের সিদ্ধান্ত ঘোষণা করেন নরেন্দ্র মোদি। এই উদ্যোগ দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি সেখানে বসবাসকারী বা ভ্রমণরত ভারতীয় নাগরিকদের জন্য সহায়তা জোরদার করবে বলে আশা করা হচ্ছে। সফর শেষে মোদি জানান, এই সফর দুই দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও গভীর করবে।

চরমপন্থা দমন ও সন্ত্রাসে অর্থায়ন রোধে সহযোগিতা

যৌথ বিবৃতিতে বলা হয়, উগ্রবাদ প্রতিরোধ, সন্ত্রাসে অর্থায়ন বন্ধ এবং নতুন প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে তথ্য ও জ্ঞান বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং সেরা অভিজ্ঞতা ভাগাভাগির মাধ্যমে সহযোগিতা বাড়ানো হবে। একই সঙ্গে সন্ত্রাসবাদ ও আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধের যোগসূত্র বিবেচনায় নিয়ে এ ক্ষেত্রেও যৌথ উদ্যোগ জোরদারের কথা উল্লেখ করা হয়েছে।

No double standards on terror': India and Malaysia step up maritime and  counter terrorism partnership - BusinessToday

প্রতিরক্ষা ও সামুদ্রিক সহযোগিতায় সন্তোষ

দুই দেশ নিয়মিত বিনিময়, সামরিক মহড়া, প্রশিক্ষণ ও প্রতিরক্ষা শিল্প সহযোগিতার মাধ্যমে গড়ে ওঠা শক্তিশালী প্রতিরক্ষা অংশীদারিত্বে সন্তোষ প্রকাশ করেছে। প্রতিরক্ষা সহযোগিতা কমিটির কার্যক্রম ও কৌশলগত বিষয়ক কর্ম দল গঠনের অগ্রগতি ও স্বাগত জানানো হয়। পাশাপাশি নৌবাহিনীর পারস্পরিক যোগাযোগ, যৌথ মহড়া এবং সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধিকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়েছে।

আঞ্চলিক নিরাপত্তা কাঠামোতে যৌথ ভূমিকা

সন্ত্রাসবিরোধী কার্যক্রমে আঞ্চলিক কাঠামোর মধ্যে দুই দেশের যৌথ নেতৃত্ব ও ভবিষ্যৎ মহড়া আয়োজনের পরিকল্পনা ও আলোচনায় উঠে আসে। এতে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা আরও সুসংহত হবে বলে মনে করা হচ্ছে।

সফর শেষে কৃতজ্ঞতা প্রকাশ

দুই দিনের সফর শেষে নরেন্দ্র মোদি মালয়েশিয়ার সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, নতুন বছরের প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়া নির্বাচন দুই দেশের সম্পর্ককে আরো গতিশীল করবে।

Operation Sindoor is new norm in India's fight against terrorism

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে বিনিয়োগে নতুন ডাক, দুবাইয়ে বৈশ্বিক উদ্যোগের ঘোষণা

ভারত-মালয়েশিয়া সন্ত্রাসবিরোধী লড়াই জোরদার, ভিসা সহজীকরণ ও নতুন কনস্যুলেট ঘোষণায় দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন গতি

০৩:৩২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬