১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
কক্সবাজারের পাঁচতারা হোটেল থেকে সুপ্রা, সিভিক ও মিয়াটা জব্দ, আমদানির পথ খতিয়ে দেখছে শুল্ক গোয়েন্দা কারাগারে ইমরান খানকে হত্যা করা হচ্ছে—বাবার জীবন নিয়ে চরম শঙ্কায় দুই ছেলে ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্র দুর্বল, ইউক্রেনে বড় পদক্ষেপের সুযোগ দেখছে পুতিন: গোয়েন্দা রিপোর্ট বেসরকারি শিক্ষকদের অধিকার ও সুশাসনে নতুন উদ্যোগ, গঠিত হলো শিক্ষক অ্যালায়েন্স ভারতে প্যাকেটজাত খাবারে লাল সতর্কতা লেবেল, জনরোষের পর অবস্থান বদল সরকারের জলাশয়ের নাম বদলে ট্রাম্পের উদ্যোগে ধাক্কা, মার্কিনদের আগ্রহ নেই: সিএনএনের তথ্য বিশ্লেষক পেনসিলভানিয়ায় ভয়াবহ হাম ছড়িয়ে পড়ছে, ঝুঁকিতে টিকাদান-অযোগ্য শিশুরা নেপালে বন্যার দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা:আগাম সতর্কতার সীমাবদ্ধতা ইরান ছয় মাস পরও অটুট, যুদ্ধের লক্ষ্য পূরণে ব্যর্থ যুক্তরাষ্ট্র জিন কেটে চিরতরে উচ্চ কোলেস্টেরল দূর করার আশায় বিজ্ঞানীরা

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, অন্তত ৫৩ অভিবাসী নিহত বা নিখোঁজ

লিবিয়ার উপকূলের কাছে রাবারের নৌকা ডুবে অন্তত ৫৩ জন অভিবাসী নিহত বা নিখোঁজ হওয়ার মর্মান্তিক খবর জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। মৃত ও নিখোঁজদের মধ্যে দুই শিশু রয়েছে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।

ঘটনার বিবরণ
সংস্থাটির তথ্য অনুযায়ী, ৫৫ জন আরোহী নিয়ে নৌকাটি বৃহস্পতিবার জাওইয়া উপকূল থেকে যাত্রা শুরু করে। পরদিন শুক্রবার জুওয়ারা উপকূলের কাছে নৌকাটি উল্টে যায়। বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধৃতি দিয়েই এই তথ্য জানানো হয়েছে। জাওইয়া ও জুওয়ারা—দুই এলাকাই রাজধানী ত্রিপোলির পশ্চিম উপকূলে অবস্থিত।

উদ্ধার অভিযান ও স্বজনহারা বেঁচে থাকা
লিবিয়ার কর্তৃপক্ষের অনুসন্ধান ও উদ্ধার অভিযানে কেবল দুই নাইজেরীয় নারীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের একজন জানিয়েছেন, তিনি স্বামীকে হারিয়েছেন। অন্যজন এই দুর্ঘটনায় নিজের দুই শিশুকে হারানোর কথা বলেছেন।

মধ্য ভূমধ্যসাগরে বাড়ছে মৃত্যুর মিছিল
জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থার তথ্য বলছে, ২০২৫ সালের মধ্য ভূমধ্যসাগরীয় পথে এক হাজার তিন শতাধিক অভিবাসী নিখোঁজ হয়েছেন। চলতি বছরের জানুয়ারিতেই একাধিক অদৃশ্য জাহাজ ডুবি ও প্রতিকূল আবহাওয়ার কারণে অন্তত ৩৭৫ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে, যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। সর্বশেষ এই ঘটনার পর ২০২৬ সালে এ পথে মৃত বা নিখোঁজ অভিবাসীর সংখ্যা অন্তত ৪৮৪ জনে পৌঁছেছে।

গণকবর ও গোপন আটক শিবিরের অভিযোগ
জানুয়ারির মাঝামাঝি সময়ে পূর্ব লিবিয়ায় অন্তত ২১ অভিবাসীর মরদেহ একটি গণকবর থেকে উদ্ধার করা হয়। একই ঘটনার সঙ্গে যুক্ত কয়েকজন জীবিত ব্যক্তির শরীরে নির্যাতনের চিহ্ন ও দেখা গেছে বলে নিরাপত্তা সূত্রের দাবি। পরে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুফরা শহরের একটি গোপন আটক কেন্দ্র থেকে দুই শতাধিক অভিবাসীকে মুক্ত করার কথা ও জানায় নিরাপত্তা কর্তৃপক্ষ।

ঝুঁকিপূর্ণ পথে ইউরোপগামী যাত্রা
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফি সরকারের পতনের পর সংঘাত ও দারিদ্র্য থেকে পালিয়ে ইউরোপে যাওয়ার অন্যতম ঝুঁকিপূর্ণ রুটে পরিণত হয়েছে লিবিয়া। মরুভূমি ও ভূমধ্যসাগর পেরিয়ে এই পথ ধরে যাত্রা করতে গিয়ে নিয়মিত প্রাণহানির ঘটনা ঘটছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, দেশটির বিভিন্ন আটক কেন্দ্রে অভিবাসী ও শরণার্থীদের নির্যাতন, নিপীড়ন এমনকি হত্যার শিকার হচ্ছেন। এ পরিস্থিতিতে বিভিন্ন দেশ লিবিয়াকে এসব আটক কেন্দ্র বন্ধের আহ্বান জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের পাঁচতারা হোটেল থেকে সুপ্রা, সিভিক ও মিয়াটা জব্দ, আমদানির পথ খতিয়ে দেখছে শুল্ক গোয়েন্দা

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, অন্তত ৫৩ অভিবাসী নিহত বা নিখোঁজ

০৮:৩৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬