০১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
কমনওয়েলথে সোনা জয়ের স্বপ্নে ভারতের প্রথম নারী সেনা বক্সার জ্যাসমিন লাম্বোরিয়া অ্যান্ডি বার্নহ্যামের নতুন ব্রিটিশ সরকার: প্রথম দিনেই বড় পরিবর্তনের ইঙ্গিত বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত চার্জ নিয়ে হাইকোর্টের রুল নজরুল বর্ষ উপলক্ষে সরকারি চিঠিতে লোগো ব্যবহারের নির্দেশ, চলবে ২০২৭ সালের মে পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি চুপ্পুকে আলাদা করে তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ভেতরে বাসের ধাক্কা, পথচারী নিহত ফেনীর সীমান্তে চারজনকে ঠেলে দেওয়ার চেষ্টা, বিএসএফকে বিজিবির কড়া প্রতিবাদ ঢাকাবাসীকে সিআইএমএসে নিবন্ধনের আহ্বান, নিরাপত্তা জোরদারে পুলিশের নতুন উদ্যোগ চট্টগ্রামে চাঁদার ২০ লাখ টাকা দাবি, ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলা কুষ্টিয়ায় মহিষ বিক্রির টাকা নিয়ে বাবাকে টর্চলাইট দিয়ে আঘাত, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর অপসারণে উদ্যোগ, নতুন প্রধান নিয়োগের প্রক্রিয়া শুরু

বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরকে অপসারণ করে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন গভর্নর নিয়োগের অনুমোদন চেয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলে আজই এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।

এআই দ্বারা তৈরি অর্থ উপদেষ্টার ফেক ভিডিও সম্পর্কে অর্থ মন্ত্রণালয়ের  সতর্কতা | খবর | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আলোচনায়

সূত্রগুলো আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে গভর্নর পদে বিবেচনা করা হচ্ছে। তবে সম্ভাব্য প্রার্থীর নাম ও পেশাগত পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

জল্পনা বাড়াল বৈঠক

এদিকে দুপুর প্রায় ১টা ৪৫ মিনিটে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক অর্থমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করেন। এই বৈঠকের পর কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে পরিবর্তন আসছে—এমন জল্পনা আরও জোরালো হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাজমা মোবারেক কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, এখন কিছু বলতে চাই না। কিছু হলে আপনারা জানতে পারবেন।

ব্যাংকারদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অর্থ মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

নেতৃত্ব পরিবর্তনের তাৎপর্য

বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। কারণ কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়ন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা রক্ষায় মুখ্য ভূমিকা পালন করে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টার ইঙ্গিত

প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, শিগগিরই পরিবর্তন আসতে পারে।

জনপ্রিয় সংবাদ

কমনওয়েলথে সোনা জয়ের স্বপ্নে ভারতের প্রথম নারী সেনা বক্সার জ্যাসমিন লাম্বোরিয়া

বাংলাদেশ ব্যাংকের গভর্নর অপসারণে উদ্যোগ, নতুন প্রধান নিয়োগের প্রক্রিয়া শুরু

০৪:৪৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬