০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিমান হামলায় ৮৫ শিশুর মৃত্যু নথিভুক্ত করল মিয়ানমার উইটনেস, অভিযোগ তদন্তে এনইউজি অফশোর গ্যাস ও রুশ চুক্তিতে ২০২৮ সাল পর্যন্ত জান্তার তহবিল বাড়বে, সতর্কতা কর্মীদের মার্কিন ক্রিপ্টো বিল হোঁচট খাওয়ায় সুযোগ দেখছে হংকং  গণতন্ত্র দিবসে সংলাপ ও স্বৈরশাসনের অবসান দাবি এনএলডির  নেপিদোয় জান্তার সঙ্গে আরসিএসএসের সংলাপ, প্রত্যাখ্যান চার সশস্ত্র গোষ্ঠীর দুইশো বিলিয়ন ডলারের লক্ষ্যে সেমিকন ইন্ডিয়া উদ্বোধন করবেন মোদি চার বছরে নির্মিত পিংলু খাল চালু করল চীন, বদলে যাবে আঞ্চলিক বাণিজ্যপথ ভারতে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি সরানোর আহ্বান পাকিস্তান হকি ফেডারেশনের জাতিসংঘের মধ্যস্থতায় সমুদ্রসীমা বিরোধ মীমাংসায় বসল থাইল্যান্ড-কম্বোডিয়া ইরানকে সমর্থনের পুনরাবৃত্তি চীনের, ইয়েমেনে সংকট ছড়ানো নিয়ে সতর্কতা

ফেনীর সীমান্তে চারজনকে ঠেলে দেওয়ার চেষ্টা, বিএসএফকে বিজিবির কড়া প্রতিবাদ

ফেনীর পরশুরাম উপজেলার কেতারাঙ্গা সীমান্ত দিয়ে এক নারী ও তিন শিশুসহ চারজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে। তবে বিজিবির সদস্য ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকানো হয়েছে।

ঘটনাটি রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বক্সমাহমুদ ইউনিয়নের কেতারাঙ্গা সীমান্ত এলাকায় ঘটে। এ সীমান্তে কেতারাঙ্গা সীমান্ত ফাঁড়ির আওতাধীন এলাকায় ওই চারজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির বাধায় সীমান্তে প্রবেশ ঠেকানো

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ওই চারজনকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে কেতারাঙ্গা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকিয়ে দেন।

বিজিবির প্রাথমিক ধারণা, চারজনই ভারতের নাগরিক। তাদের পরিচয় ও কী কারণে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

বাংলাদেশ-ভারত সীমান্ত

বিএসএফকে কড়া প্রতিবাদ

ঘটনার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে জোরালো প্রতিবাদ জানিয়েছে বিজিবি। ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ফেনী সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধভাবে মানুষ বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি জানান, সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদকসহ আন্তসীমান্ত চোরাচালান বন্ধ এবং সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে অভিযান ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

একদিন আগেও প্রবেশ ঠেকানো হয়

এর আগে শনিবার একই উপজেলার শ্রীপুর সীমান্ত দিয়ে ছয় নারী ও এক শিশুকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা ঠেকানোর কথা জানিয়েছিল বিজিবি। পরপর এমন ঘটনায় ফেনীর সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

সীমান্ত দিয়ে অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশের সুযোগ না দিতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে।

ঠাকুরগাঁও সীমান্তে চারজনকে আটক করেছে বিএসএফ

জনপ্রিয় সংবাদ

বিমান হামলায় ৮৫ শিশুর মৃত্যু নথিভুক্ত করল মিয়ানমার উইটনেস, অভিযোগ তদন্তে এনইউজি

ফেনীর সীমান্তে চারজনকে ঠেলে দেওয়ার চেষ্টা, বিএসএফকে বিজিবির কড়া প্রতিবাদ

১১:৪২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬