০১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
কমনওয়েলথে সোনা জয়ের স্বপ্নে ভারতের প্রথম নারী সেনা বক্সার জ্যাসমিন লাম্বোরিয়া অ্যান্ডি বার্নহ্যামের নতুন ব্রিটিশ সরকার: প্রথম দিনেই বড় পরিবর্তনের ইঙ্গিত বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত চার্জ নিয়ে হাইকোর্টের রুল নজরুল বর্ষ উপলক্ষে সরকারি চিঠিতে লোগো ব্যবহারের নির্দেশ, চলবে ২০২৭ সালের মে পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি চুপ্পুকে আলাদা করে তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ভেতরে বাসের ধাক্কা, পথচারী নিহত ফেনীর সীমান্তে চারজনকে ঠেলে দেওয়ার চেষ্টা, বিএসএফকে বিজিবির কড়া প্রতিবাদ ঢাকাবাসীকে সিআইএমএসে নিবন্ধনের আহ্বান, নিরাপত্তা জোরদারে পুলিশের নতুন উদ্যোগ চট্টগ্রামে চাঁদার ২০ লাখ টাকা দাবি, ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলা কুষ্টিয়ায় মহিষ বিক্রির টাকা নিয়ে বাবাকে টর্চলাইট দিয়ে আঘাত, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

শিবিরের কেন্দ্রীয় কমিটিতে সাদিক–ফরহাদ, ছাত্র সংসদ নেতাদের প্রাধান্য

রাজধানীতে অনুষ্ঠিত অধিবেশনে ইসলামী ছাত্রশিবির ২০২৬ সেশনের জন্য নতুন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট গঠন করেছে। মঙ্গলবার আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত প্রথম সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে এই কমিটি নির্বাচন সম্পন্ন হয়। নতুন নেতৃত্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, যা সংগঠনের ভেতরে নতুন বার্তা হিসেবে দেখা হচ্ছে।

ছাত্র সংসদ নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব

নতুন কমিটিতে ডাকসুর সহসভাপতি সাদিক কায়েমকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক করা হয়েছে। সাধারণ সম্পাদক এস এম ফরহাদ দায়িত্ব পেয়েছেন প্রচার সম্পাদকের। রাকসুর সহসভাপতি মোস্তাকুর রহমান জাহিদ হয়েছেন সমাজসেবা সম্পাদক। জকসু প্রতিনিধি রিয়াজুল ইসলামকে পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে ইব্রাহিম হোসেন রনিকে।

শিবিরের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ, দায়িত্বে এলেন সাদিক-ফরহাদ-জাহিদ

অধিবেশন ও নেতৃত্বের উপস্থিতি

অধিবেশনের উদ্বোধন করেন সংগঠনের এক শহীদের পিতা মোহাম্মদ আজাদুল ইসলাম। কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতিরাও বিশেষ অতিথি হিসেবে অংশ নেন।

নির্বাচন ও মনোনয়ন প্রক্রিয়া

সংগঠনের সংবিধান অনুযায়ী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ৪৭ জন কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হন। পরে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত সদস্যদের সঙ্গে পরামর্শ করে আরও ১৫ জনকে মনোনয়ন দেন। এরপর কার্যকরী পরিষদের পরামর্শক্রমে কেন্দ্রীয় সেক্রেটারিয়েট গঠন করা হয়।

সভাপতির দিকনির্দেশনা

কার্যকরী পরিষদের সদস্যদের উদ্দেশে কেন্দ্রীয় সভাপতি বলেন, সংগঠনের সর্বস্তরে ইসলামী নীতির চর্চা নিশ্চিত করা, সংবিধান অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন তদারক করা এবং ত্রুটি সংশোধনে ভূমিকা রাখা কার্যকরী পরিষদের প্রধান দায়িত্ব। তিনি দায়িত্ব পালনে নিষ্ঠা, জবাবদিহিতা ও নৈতিক মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, আগামীর বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় নেতৃত্বকে অগ্রণী ভূমিকা নিতে হবে। জনশক্তির আদর্শিক দৃঢ়তা, চারিত্রিক শুদ্ধতা ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

কমনওয়েলথে সোনা জয়ের স্বপ্নে ভারতের প্রথম নারী সেনা বক্সার জ্যাসমিন লাম্বোরিয়া

শিবিরের কেন্দ্রীয় কমিটিতে সাদিক–ফরহাদ, ছাত্র সংসদ নেতাদের প্রাধান্য

১০:৫৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬