১১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রেম, বিয়ে ও অভিবাসনের জটিল গল্প: ভালোবাসার জন্য নেওয়া এক বাস্তব সিদ্ধান্ত গ্রেসি অ্যাব্রামসের নতুন স্বপ্ন, গান থেকে অভিনয়ের পথে যাত্রা জর্জ লুকাসের স্বপ্নের জাদুঘর: গল্প, শিল্প ও মানুষের কল্পনার নতুন ঠিকানা ভালোবাসা থেকে বিয়ের শপথ, অনিশ্চয়তার মাঝেও তৈরি হলো এক নতুন জীবন ঢাকায় ২৫ জুলাই আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ডস ২০২৬, নেতৃত্ব ও উদ্ভাবনের স্বীকৃতির আয়োজন মেক্সিকো-গুয়াতেমালা সীমান্তে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কেঁপেছে বিস্তীর্ণ অঞ্চল ক্রিকেট কিংবদন্তি গারফিল্ড সোবার্স আর নেই, শোকের ছায়া বিশ্ব ক্রিকেটে যুক্তরাষ্ট্রের চাকরির বাজার স্থিতিশীল, তবুও দীর্ঘ বেকারত্বে আটকে লাখো মানুষ চীনের রপ্তানি উত্থানের আড়ালে অর্থনীতিতে বাড়ছে চাপ, প্রযুক্তি ঢাকছে ঘরোয়া দুর্বলতা মহারাষ্ট্রের লাডকি বহিন প্রকল্পে বড় ধাক্কা, বাদ পড়লেন লাখো নারী, উঠছে অর্থ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

এবার কে হচ্ছেন নতুন জেমস বন্ড: ‘ওপেনহাইমার’ মারফি!

  • Sarakhon Report
  • ০৪:৫২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • 284

সারাক্ষণ ডেস্ক

জেমস বন্ড। এই নামটি জানে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। গুপ্তচর শব্দটি মাথায় আসলেই সবার আগে যে নামটা আসে সেটা হলো জেমস বন্ড। ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্ট এই চরিত্র বিশ্বজুড়ে পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। পর্দায়ও চরিত্রটির গ্রহণযোগ্যতা আকাশচুম্বী।

এই পর্যন্ত জেমস বন্ড সিরিজের ২৫টি ছবি মুক্তি পেয়েছে। আর ছবিগুলোর নাম ভূমিকায় দেখা গেছে রজার মুর, জর্জ লাজেনবি, সিন কনারি কিংবা ড্যানিয়েল ক্রেইগের মতো তারকাকে।

‘জেমস বন্ড’ সিরিজের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘নো টাইম টু ডাই’। এটি ২০২১ সালে মুক্তি পেয়েছিল।

তখন থেকেই বন্ডপ্রেমীদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, পরবর্তী জেমস বন্ড কে হবেন? একটি সূত্রের মতে, সময়ের বহুল আলোচিত অভিনেতা কিলিয়ান মারফি হতে যাচ্ছেন ‘০০৭’র নতুন মুখ।

গেলো বছর তার অভিনীত ‘ওপেনহাইমার’ ছবিটি বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছে। আসন্ন ৯৬তম অস্কারেও সেরা অভিনেতার দৌড়ে অনেকের চেয়ে তিনি।

এই সমস্ত দিক বিবেচনা করেই মারফিকে নিয়ে ভাবছেন ‘জেমস বন্ড’ প্রযোজক বারবারা ব্রকোলি। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। বন্ড সিরিজের ২৬তম ছবিটির কাজ শুরু হবে ২০২৫ সালে।

জনপ্রিয় সংবাদ

প্রেম, বিয়ে ও অভিবাসনের জটিল গল্প: ভালোবাসার জন্য নেওয়া এক বাস্তব সিদ্ধান্ত

এবার কে হচ্ছেন নতুন জেমস বন্ড: ‘ওপেনহাইমার’ মারফি!

০৪:৫২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪