০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
হংকংয়ের সাবেক বিরোধী নেতা উ চি-ওয়াইকে যুক্তরাজ্যে ছয় মাস থাকার অনুমতি ২১ বছর বয়সেই সাহিত্যজগতে ঝড় তুলেছিলেন ব্রেট ইস্টন এলিস, ‘লেস দ্যান জিরো’ নিয়ে মুখ খুললেন ত্বকের যত্নে নতুন চমক, একসঙ্গে আর্দ্রতা ও উজ্জ্বলতা দেবে টোনার প্যাড এইডস প্রতিরোধে অর্থসংকট, বিশ্বজুড়ে আবারও এইচআইভি সংক্রমণ বাড়ার শঙ্কা চাকরি পেতে যোগ্যতার পাশাপাশি আপনার পোশাক-পরিচ্ছদও কি গুরুত্বপূর্ণ? হরমুজ প্রণালি খুলতে ইরান-ওমানের তৎপরতা, যুদ্ধের উত্তেজনা কমার আশায় বিশ্ব এসঅ্যান্ডপি’র সতর্কবার্তা: বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘নেতিবাচক’ দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ আগুনে ৬ বাংলাদেশির মৃত্যু, আহত আরও একজন ইরান যুদ্ধের ধাক্কাতেও ২০২৮ সালে জেডি ভ্যান্সই কেন এগিয়ে, রুবিওর সম্ভাবনা কতটা যুদ্ধের ক্ষত পেরিয়ে ইরান: শোক, ক্ষোভ আর টিকে থাকার লড়াই

২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব আহ্বান এনবিআরের, ১৫ মার্চের মধ্যে জমা দেওয়ার অনুরোধ

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের প্রস্তুতি শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অংশগ্রহণমূলক ও জনবান্ধব রাজস্ব নীতি প্রণয়নের লক্ষ্য নিয়ে করদাতা ও সংশ্লিষ্ট অংশীজনদের কাছ থেকে বাজেট প্রস্তাব আহ্বান করেছে সংস্থাটি।

মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, জাতীয় বাজেটের রাজস্ব নীতি প্রণয়নের অংশ হিসেবে তারা নিয়মিতভাবে বিভিন্ন খাতের অংশীজনদের সঙ্গে পরামর্শ করে থাকে। এর মাধ্যমে বাজেটকে আরও অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সংগত করার চেষ্টা করা হয়।

করদাতা ও ব্যবসায়ী সংগঠনগুলোর মতামত চাওয়া

এনবিআর শিল্প ও ব্যবসায়ী সংগঠন, বাণিজ্য সংস্থা, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান এবং বুদ্ধিজীবী মহলের সদস্যদের আগামী অর্থবছরের রাজস্ব ব্যবস্থাপনা বিষয়ে প্রস্তাব ও মতামত দেওয়ার আহ্বান জানিয়েছে।

আগামী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার

সংস্থাটি জানিয়েছে, আলোচনা ও পরামর্শের মাধ্যমে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব আহরণ প্রক্রিয়াকে আরও অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বমূলক করতে চায় তারা।

১৫ মার্চের মধ্যে লিখিত প্রস্তাব

বিভিন্ন চেম্বার ও সংগঠনকে আগামী ১৫ মার্চ ২০২৬-এর মধ্যে তাদের লিখিত বাজেট প্রস্তাব ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর কাছে পাঠাতে অনুরোধ করা হয়েছে।

একই সঙ্গে প্রস্তাবের সফট কপি nbrbudget2026@gmail.com ঠিকানায় ইমেইলের মাধ্যমে এনবিআরে পাঠানোর অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

পুরোমাত্রায় সচল এনবিআর, মিলছে সেবাও

সরাসরি প্রস্তাব পাঠানোর সুযোগ

যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা সংগঠনের সদস্য নয়, তারাও একই ইমেইল ঠিকানায় সরাসরি এনবিআরে তাদের বাজেট প্রস্তাব পাঠাতে পারবেন বলে জানানো হয়েছে।

এনবিআর বলেছে, প্রাপ্ত সব প্রস্তাব যথাযথ গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

জনপ্রিয় সংবাদ

হংকংয়ের সাবেক বিরোধী নেতা উ চি-ওয়াইকে যুক্তরাজ্যে ছয় মাস থাকার অনুমতি

২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব আহ্বান এনবিআরের, ১৫ মার্চের মধ্যে জমা দেওয়ার অনুরোধ

০৬:৫৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬