০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
হংকংয়ের সাবেক বিরোধী নেতা উ চি-ওয়াইকে যুক্তরাজ্যে ছয় মাস থাকার অনুমতি ২১ বছর বয়সেই সাহিত্যজগতে ঝড় তুলেছিলেন ব্রেট ইস্টন এলিস, ‘লেস দ্যান জিরো’ নিয়ে মুখ খুললেন ত্বকের যত্নে নতুন চমক, একসঙ্গে আর্দ্রতা ও উজ্জ্বলতা দেবে টোনার প্যাড এইডস প্রতিরোধে অর্থসংকট, বিশ্বজুড়ে আবারও এইচআইভি সংক্রমণ বাড়ার শঙ্কা চাকরি পেতে যোগ্যতার পাশাপাশি আপনার পোশাক-পরিচ্ছদও কি গুরুত্বপূর্ণ? হরমুজ প্রণালি খুলতে ইরান-ওমানের তৎপরতা, যুদ্ধের উত্তেজনা কমার আশায় বিশ্ব এসঅ্যান্ডপি’র সতর্কবার্তা: বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘নেতিবাচক’ দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ আগুনে ৬ বাংলাদেশির মৃত্যু, আহত আরও একজন ইরান যুদ্ধের ধাক্কাতেও ২০২৮ সালে জেডি ভ্যান্সই কেন এগিয়ে, রুবিওর সম্ভাবনা কতটা যুদ্ধের ক্ষত পেরিয়ে ইরান: শোক, ক্ষোভ আর টিকে থাকার লড়াই

মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব পুনর্বিন্যাস, নতুন দায়িত্ব পেলেন ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রী

সরকার প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে দুই উপদেষ্টা ও আট প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বিন্যাস করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে এবং সংশ্লিষ্টদের নতুন দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা দুটি প্রজ্ঞাপনে এই পরিবর্তনের কথা জানানো হয়। নতুন আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট উপদেষ্টা ও প্রতিমন্ত্রীরা তাৎক্ষণিকভাবে তাদের নতুন দায়িত্ব পালন করবেন।

দুই উপদেষ্টার নতুন দায়িত্ব

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধান উপদেষ্টার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা নজরুল ইসলাম খানকে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

রিজভীর দুঃখ প্রকাশ

অন্যদিকে প্রধান উপদেষ্টার আরেক রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদকে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে অর্থনীতি ও কৃষি সংশ্লিষ্ট নীতিনির্ধারণে নতুন সমন্বয় আনার চেষ্টা করা হয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

প্রতিমন্ত্রীদের দায়িত্বে বড় পরিবর্তন

নতুন দায়িত্ব বণ্টন অনুযায়ী প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম আগে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এখন থেকে তিনি শুধু বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

সুলতান সালাউদ্দিন টুকু আগে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিনি কেবল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ আগে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এখন তিনি রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বে থাকবেন। অন্যদিকে মো. রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

জোনায়েদ সাকির নেতৃত্বে 'মশাল মিছিল' ইভেন্ট, যা জানাল অর্থ মন্ত্রণালয় |  কালবেলা

পরিকল্পনা ও সমাজকল্যাণ খাতে পুনর্বিন্যাস

জোনায়েদ আবদুর রহিম সাকি আগে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিনি এখন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

ফারজানা শারমিন আগে নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এখন থেকে তিনি শুধু নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।

অন্যদিকে আগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. নুরুল হককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

শিক্ষা খাতেও পরিবর্তন

ববি হাজ্জাজ আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী তিনি এখন কেবল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

সরকারি প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি ও ২৪ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনের অন্যান্য বিধান অপরিবর্তিত থাকবে। নতুন এই আদেশ জারির সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়েছে।

জনপ্রিয় সংবাদ

হংকংয়ের সাবেক বিরোধী নেতা উ চি-ওয়াইকে যুক্তরাজ্যে ছয় মাস থাকার অনুমতি

মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব পুনর্বিন্যাস, নতুন দায়িত্ব পেলেন ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রী

১০:১০:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬