০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
রাশিয়ার রসদ সরবরাহে ড্রোনের আঘাত, যুদ্ধের নতুন মোড়ে ইউক্রেন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্বপ্নে উড়ান, শক্তিশালী সূচনায় ফুটবল বিশ্বের নজর কাড়ল স্বাগতিকরা শত দিনের কাজের বদলে নতুন কর্মসংস্থান আইন, শ্রমিকদের আশঙ্কা বাড়ছে ভারতে ৮০ জনে একটি চাকরি: উত্তরপ্রদেশে কনস্টেবল পরীক্ষায় ২৮ লাখ তরুণের ভিড়, সামনে কর্মসংস্থানের কঠিন বাস্তবতা নজরহীন সমুদ্রতল, ঝুঁকিতে বিশ্বের ডিজিটাল ধমনি জোহরের হাড্ডাহাড্ডি লড়াই: কয়েকটি আসনই ঠিক করতে পারে পরবর্তী সরকার মে মাসে সড়ক দুর্ঘটনায় ৬২২ প্রাণহানি, সবচেয়ে ঝুঁকিতে মোটরসাইকেল এফবিসিসিআইর স্বাগত বাজেট, তবে রাজস্ব আদায় ও বাস্তবায়ন নিয়ে উদ্বেগ ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, অবতরণের সময় আগুন লেবাননে আবারও ইসরায়েলি হামলা, নিহত ৫; যুদ্ধবিরতি নিয়েও বাড়ছে অনিশ্চয়তা

কক্সবাজারে পুলিশের অভিযানে বিদেশি রাইফেল, শুটার গান ও গুলিসহ আটক ৫

  • Sarakhon Report
  • ০৬:২৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
  • 137

জাফর আলম

মাদকের পর এবার মিয়ানমার থেকে অবৈধ পথে বাংলাদেশে আসছে ভারী আগ্নেয়াস্ত্র। কক্সবাজারের উখিয়া এবং টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি জি থ্রি রাইফেল, শুটার গান এবং ৯২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

১৪ মে থেকে শুরু হওয়া এই অভিযানে আটক হয়েছে ৫ জন। আজ বিকাল সাড়ে ৩টায় কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম এসব তথ্য জানান।

পুলিশ বলছে, একটি সংঘবদ্ধ অস্ত্র ব্যবসায়ী চক্র মিয়ানমার থেকে অস্ত্র এনে বাংলাদেশের অপরাধী চক্রের হাতে পৌঁছে দিচ্ছে।আটকরা হলেন, উখিয়ার মাদারবুনিয়া এলাকার মো. ছৈয়দের ছেলে মোস্তাক আহমদ, মহেশখালীর মাঝের ডেইল এলাকার আনজু মিয়ার ছেলে রবিউল আলম, মাদারবুনিয়া এলাকার মৃত নুর নবীর ছেলে কাশেম প্রকাশ মনিয়া, মোস্তাক আহমদের ছেলে লতিফা আক্তার এবং মহেশখালীর নতুন বাজার এলাকার মৃত আবুল হাশেমের ছেলে বেল্লাল হোসেন।

মাহাফুজুল ইসলাম জানান, মিয়ানমার থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গুলি বাংলাদেশে এনে অপরাধী চক্রের কাছে হস্তান্তর করছে একটি সংঘবদ্ধ চক্র- এমন সংবাদের ভিত্তিতে উখিয়ার মাদারবুনিয়া এলাকায় গহীন পাহাড়ে দুর্ধর্ষ ডাকাত মোস্তাকের বাড়িতে অভিযান চালিয়ে চার জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি ওয়ান শুটার গান (এলজি), ৭৭ রাউন্ড গুলি এবং ২৪টি গুলির খোসা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এছাড়া টেকনাফ এলাকা থেকে বেলাল নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে টেকনাফের শামলাপুর এলাকায় সমুদ্র তীরবর্তী ঝাউবাগানের বালুর নিচে রাখা ১টি জি থ্রি রাইফেল, ১টি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।তিনি আরও জানান, ডাকাত মোস্তাক একাধিক ডাকাতি, অস্ত্র, মাদক মামলার আসামি এবং তার বিরুদ্ধে ৪টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অস্ত্র ব্যবসায়ী রবি আলমের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। এব্যাপারে উখিয়া ও টেকনাফ থানায় অস্ত্র আইনে ২টি মামলা হয়েছে।

আসামিদের ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। চক্রের বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।এর আগে ১৫মে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন লাল পাহাড়ে রোহিঙ্গাদের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) আস্তানায় অভিযান চালায় র‍্যাব। ৬ ঘন্টার অভিযানে অস্ত্র, গ্রেনেড ও রকেট সেলসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়।

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার রসদ সরবরাহে ড্রোনের আঘাত, যুদ্ধের নতুন মোড়ে ইউক্রেন

কক্সবাজারে পুলিশের অভিযানে বিদেশি রাইফেল, শুটার গান ও গুলিসহ আটক ৫

০৬:২৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪