১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্র হামলা থামালে পাল্টা হামলাও বন্ধ করবে ইরান ইউক্রেন যুদ্ধ থামিয়ে আলোচনায় ফেরার আহ্বান কাজাখ প্রেসিডেন্টের ভারতে পরীক্ষার প্রশ্নফাঁস ঘিরে ছাত্রবিক্ষোভ, চাপ সামলাতে না পেরে প্রাণ হারাচ্ছেন শিক্ষার্থীরা ইনস্টাগ্রামে তরুণদের উত্থানে মোদির রাজনৈতিক দাপটে নতুন চ্যালেঞ্জ চোখের রোগের নতুন ওষুধে যুক্তরাষ্ট্রের অনুমোদন, দৃষ্টিশক্তি রক্ষায় আশার আলো নতুন ওজন কমানোর ওষুধে বড় সাফল্য, ২০২৭ সালে অনুমোদনের আবেদন করবে এলি লিলি জুলাই জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট, জনবল নিয়োগ হয়নি এখনো তুরস্ক–লেবানন সম্পর্কের নতুন অধ্যায়: কূটনীতির সীমা ছাড়িয়ে পুনর্গঠনের বাস্তব রাজনীতি বিশ্বের সংকটের কেন্দ্রে কি এক ব্যক্তির রাজনীতি? স্বাস্থ্যকর খাদ্য কেন এখনও নাগালের বাইরে?

‘দুষ্কৃতকারী’ তালিকায় চিন্ময় কৃষ্ণ দাস, বাদ দেয়া হলো বিএনপি নেতার নাম

চট্টগ্রাম মহানগর পুলিশ গভীর রাতে তাদের প্রকাশিত ‘দুষ্কৃতকারী’ তালিকা সংশোধন করেছে। সংশোধিত তালিকা থেকে বিএনপি নেতা শওকত আজম খাজার নাম বাদ দেওয়া হলেও আলোচিত ওই তালিকায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসসহ অন্যান্য নাম অপরিবর্তিত রাখা হয়েছে।

মূল প্রতিবেদন

চট্টগ্রাম মহানগর পুলিশ শনিবার বিকেলে ৩৩০ জনকে নিয়ে একটি তালিকা প্রকাশ করে, যাদের ‘দুষ্কৃতকারী’ হিসেবে চিহ্নিত করে নগরে প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

রোববার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে পুলিশ সংশোধিত তালিকার প্রথম পৃষ্ঠা প্রকাশ করে। পুলিশের প্রেস হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো ওই সংশোধিত কপিতে শওকত আজমের নাম আর রাখা হয়নি। তবে কী কারণে এই সংশোধন করা হলো, সে বিষয়ে পুলিশ কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।

দুষ্কৃতকারী'র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময়  কৃষ্ণও

মূল তালিকায় আওয়ামী লীগের একাধিক নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের পাশাপাশি ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের নামও অন্তর্ভুক্ত ছিল। সংশোধনের পরও চিন্ময় কৃষ্ণ দাসসহ তালিকার অধিকাংশ নাম অপরিবর্তিত রয়েছে। এমনকি প্রয়াত কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরীর নামও তালিকায় বহাল  আছে।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র হামলা থামালে পাল্টা হামলাও বন্ধ করবে ইরান

‘দুষ্কৃতকারী’ তালিকায় চিন্ময় কৃষ্ণ দাস, বাদ দেয়া হলো বিএনপি নেতার নাম

১১:০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬