০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কৌশলগত স্বাধীনতার পরের পরীক্ষা: নেতৃত্ব কি নির্ভরতার বদলে পারস্পরিক সমৃদ্ধি আনবে? তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: কিছু কথা রাজনীতির নতুন সূত্র: ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মাংসের জোগান বইয়ের পাতার মতোই মুগ্ধতা ছড়ায় বিশ্বের ৭ অপূর্ব গ্রন্থাগার লুলুলেমন আনল ‘বিগ-অ্যাস ব্যাগ’, ৮০ লিটারের বিশাল টোট ব্যাগে ঢুকবে যেন পুরো সংসার শিশুদের মুখে নতুন হাসি, মিশিগানে ম্যাগির উইগস ৪ কিডস-এর ২৩তম বার্ষিক গালা নাসার রোমান টেলিস্কোপের নতুন ঠিকানার পথে তিন মাসের মহাকাশযাত্রা মাত্র ১০ সেন্টিমিটার উচ্চতার ‘কিউটি পাই’ গোলাপ, ছোট বাগান সাজাতে দারুণ প্রাপ্তবয়স্ক সন্তানকে স্বনির্ভর করতে অভিভাবকের যে ৬টি পদক্ষেপ জরুরি বাড়িতে প্রাপ্তবয়স্ক সন্তান থাকলে সম্পর্ক ভালো রাখার উপায়

গ্যাস সংকটে বন্ধ দেশের একমাত্র ডিএপি সার কারখানা — আমন মৌসুমে সংকটের আশঙ্কা

হরমুজ প্রণালির সংকট এবং দেশীয় গ্যাস সরবরাহ ঘাটতির দ্বিমুখী চাপে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের একমাত্র ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার কারখানা ডিএপিএফসিএল। কারখানাটির কাঁচামাল অ্যামোনিয়া সরবরাহ করত সিইউএফএল এবং কাফকো — দুটি কারখানাই গত ৪ মার্চ থেকে গ্যাস সংকটের কারণে বন্ধ আছে।

মাসে ২ হাজার টন অ্যামোনিয়া দরকার, মজুদ নেই

ডিএপিএফসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মাসে প্রায় ২,০০০ টন অ্যামোনিয়া প্রয়োজন। বর্তমান মজুদ দিয়ে উৎপাদন আর সম্ভব নয়। সিইউএফএল বা কাফকো পুনরায় চালু না হলে কারখানাটিকে আনুষ্ঠানিকভাবে উৎপাদন বন্ধের ঘোষণা দিতে হবে।

গ্যাস সংকটে বন্ধ দেশের সর্ববৃহৎ সার কারখানা

আমান মৌসুমে সার ঘাটতির আশঙ্কা

সরকার বলছে, বোরো মৌসুমের জন্য যথেষ্ট সার মজুদ আছে। তবে জুন-জুলাই থেকে শুরু হতে চলা আমান মৌসুমের জন্য উদ্বেগ বাড়ছে। সৌদি আরব থেকে চুক্তিকৃত ৬ লাখ টন ডিএপি সার আমদানি হরমুজ সংকটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে। বিকল্প উৎস হিসেবে চীন, মিশর ও রাশিয়ার কাছ থেকে সংগ্রহের চেষ্টা চলছে। আন্তর্জাতিক বাজারে ডিএপির দাম ইতিমধ্যে প্রতি টনে ৮৫০ ডলার ছাড়িয়ে গেছে।

একটি বিপদ, তিনটি সংকট

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি এখন তিনটি সংকটের গাঁটছড়ায় আটকে গেছে — গ্যাস সংকট, হরমুজ অবরোধ এবং চীনের সার রপ্তানি নিষেধাজ্ঞা। এই তিনটি একসাথে চলতে থাকলে বাংলাদেশের কৃষি উৎপাদন মারাত্মক ক্ষতির মুখে পড়বে।

জনপ্রিয় সংবাদ

ভারতের কৌশলগত স্বাধীনতার পরের পরীক্ষা: নেতৃত্ব কি নির্ভরতার বদলে পারস্পরিক সমৃদ্ধি আনবে?

গ্যাস সংকটে বন্ধ দেশের একমাত্র ডিএপি সার কারখানা — আমন মৌসুমে সংকটের আশঙ্কা

০২:৩৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬