১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
শিক্ষকদের আত্মত্যাগে নয়, ন্যায্য মর্যাদায় গড়ে ওঠে শিক্ষাব্যবস্থা প্রাণনাশের আশঙ্কা থাকলেও দেশে ফিরবেন শেখ হাসিনা: এএফপিকে জানালেন সাবেক প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতির নতুন বিপদ: বাণিজ্য নয়, ভারসাম্যহীনতার গভীর সংকট ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৫০; হাসপাতালে ভর্তি ১৪,৬৯০ আসামে বন্যায় মৃত বেড়ে ৭৫, ক্ষতিগ্রস্ত ১১ লাখের বেশি মানুষ একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীরা এখন জরুরি প্রয়োজনে তুলতে পারবেন ১০ লাখ টাকা নেপালে বাঘের সংখ্যা বেড়ে ৪২৯, ২০১০ সালের তুলনায় প্রায় চার গুণ কোস্টগার্ডের বিরুদ্ধে গুমের অভিযোগ: মিরাজ শেখকে উদ্ধারে বিচার বিভাগীয় তদন্ত চাইল আসক ক্ষমতার অসুখ: নেতৃত্বের সবচেয়ে বড় বিপদ অহংকার নয়, জবাবদিহির অভাব ফরচুন গ্লোবাল ৫০০: আয় ধরে রাখলেও মুনাফায় যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক পিছিয়ে চীনা কোম্পানিগুলো

হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূস ও নুরজাহান বেগমের বিচার দাবি ছাত্র মৈত্রীর

হামে আক্রান্ত হয়ে শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচার দাবি করেছে বিপ্লবী ছাত্র মৈত্রী। সংগঠনটির নেতারা অভিযোগ করেছেন, এই মৃত্যুগুলো অবহেলার ফল নয়, বরং এটি রাষ্ট্রীয় ব্যর্থতা ও অপরাধের বহিঃপ্রকাশ।

বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সংগঠনটি। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সাদা কাপড়ে মোড়ানো শিশুদের প্রতীকী মরদেহ প্রদর্শন করেন।

সমাবেশস্থলে বহন করা প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল, “হামে মায়ের বুক খালি, ইউনূস বলেন লাভের বুলি”, “যে মা সন্তানের লাশ ছুঁয়েছে, সে কার্ড নয় বিচার চায়”, “লাশের পাশে কার্ডের সারি, দায়মুক্তিই সবচেয়ে ভারী” এবং “হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার চাই”।

শিশুমৃত্যুর জন্য সরকারকে দায়ী

হামে শিশুমৃত্যু: ঢাবিতে ইউনূস ও নূরজাহানের বিচার দাবি বিপ্লবী ছাত্র মৈত্রীর

সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি দিলীপ রায়। তিনি বলেন, বাংলাদেশে সাম্প্রতিক গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ ভবিষ্যতের স্বার্থে একটি ফ্যাসিবাদী শক্তিকে প্রত্যাখ্যান করেছে। সেই ভবিষ্যৎ শিশুদের ঘিরেই গড়ে ওঠার কথা ছিল। কিন্তু এখন হামে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যুর ঘটনা জাতিকে গভীর উদ্বেগে ফেলেছে।

তিনি দাবি করেন, এটি কোনো স্বাভাবিক সংকট নয়। তার ভাষায়, সাধারণ মানুষ বুঝতে পারছে না কীভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এটি প্রাকৃতিক নয়, বরং শাসকগোষ্ঠীর তৈরি সংকট। তিনি আরও বলেন, এই সংকট শুধু বর্তমান বা আগের সময়ের নয়, বরং দীর্ঘদিনের পুঁজিবাদী ব্যবস্থার ফল।

চুক্তি ও জনস্বাস্থ্য নিয়ে সমালোচনা

দিলীপ রায় আরও অভিযোগ করেন, ক্ষমতা ছাড়ার মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করা হয়েছে, যা দেশের জনস্বাস্থ্য ও কৃষির জন্য ক্ষতিকর হতে পারে। তিনি বলেন, এই চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের মুখে পড়বে। কিন্তু সরকার কিংবা জামায়াত এ বিষয়ে কোনো কথা বলছে না বলেও মন্তব্য করেন তিনি।

হামে শিশুমৃত্যুর অভিযোগ: ইউনূস-নূরজাহানের বিচারের দাবিতে ঢাবিতে বিক্ষোভ »  খবরের সাথে সারাক্ষণ

‘এটি অবহেলা নয়, শিশু হত্যা’

সংগঠনটির সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, হামে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যু নিছক অবহেলার ফল নয়। এটি স্পষ্ট অপরাধ এবং শিশু হত্যার শামিল। তিনি অভিযোগ করেন, এত মৃত্যুর পরও সরকার কোনো তদন্ত কমিটি গঠন করেনি কিংবা ঘটনার সুষ্ঠু অনুসন্ধানে কার্যকর উদ্যোগ নেয়নি।

তিনি আরও বলেন, যারা এই মৃত্যুর জন্য দায়ী, তাদের বিচার ছাড়া বাংলার মাটিতে দায়মুক্তি নিয়ে চলাফেরা করতে দেওয়া হবে না। দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকদের আত্মত্যাগে নয়, ন্যায্য মর্যাদায় গড়ে ওঠে শিক্ষাব্যবস্থা

হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূস ও নুরজাহান বেগমের বিচার দাবি ছাত্র মৈত্রীর

১২:৫৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬