০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা, থাকছে ৮ জোনে চলাচলের পরিকল্পনা বসাবোর ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট মক্কা চুক্তি বদলে দিচ্ছে উপসাগরীয় নিরাপত্তার সমীকরণ, নজরে ইসরায়েল হাজারীবাগে নির্মাণাধীন ভবনের লিফট শ্যাফটে পড়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু বাবাকে শেষ শ্রদ্ধা জানিয়ে নরওয়ের নতুন রাজা হাকনের প্রথম ভাষণ কুসরায় ফিলিস্তিনি বাড়িতে আবারও বসতি স্থাপনকারীদের হামলা, ঘরে আটকা ৭ জন সকালে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুম? প্রতিদিনের এই অভ্যাস কতটা ভালো স্ট্রোকের লক্ষণ চিনুন, সময়মতো জীবন বাঁচান পেটের ভেতরের ক্ষতিকর চর্বি কমাতে ৩০ দিনের প্রদাহরোধী খাবারের পরিকল্পনা পাকিস্তানের সামনে এখন প্রশ্নটা ‘কে’ নয়, ‘কীভাবে’

শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠু হয়নি-নিপুন

  • Sarakhon Report
  • ০৫:৫২:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • 121

সারাক্ষণ প্রতিবেদক

এফডিসিকে সিনেমার আঁতুরঘর বলা হলেও এখন সেখানে আর সিনেমা হয় না! তবে সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনগুলোর দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে! আবার স্লোগানে স্লোগানে উত্তাল এফডিসি।

কিন্তু কেন? বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ঝামেলা যেন কাটছেই না। ফুলের মালা দিয়ে বরণের ২৫ দিন পর আদালতে রিট করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এ নিয়েই উত্তাল এফডিসি। নিপুণের কাণ্ডে বৈঠকের ডাক দিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন। আজ  বিকেলে এফডিসিতে ১৮ সংগঠনের সঙ্গে শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানা গেছে।

এই বৈঠকে স্টার সিনেপ্লেক্সের অনিয়ম সহ নিপুণের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত আসবে বলে শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন, এদিন নিপুণকে বয়কটের সিদ্ধান্ত আসবে! মিটিং শুরুর আগে থেকেই এফডিসিতে উত্তেজনা দেখা যাচ্ছে। চলছে নিপুণের বিপক্ষে মিছিল ও বিক্ষোভ। সাধারণ শিল্পীরা স্লোগান দিচ্ছেন এফডিসি চত্ত্বরে। বিক্ষোভে ব্যানার হাতে শিল্পীরা নিপুণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। প্রসঙ্গত, নিপুণের দাবি শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠু হয়নি। নতুন কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন এই অভিনেত্রী।

জনপ্রিয় সংবাদ

ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা, থাকছে ৮ জোনে চলাচলের পরিকল্পনা

শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠু হয়নি-নিপুন

০৫:৫২:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪